আলু ডিমের চাট

আলু ডিমের চাট

আলু ডিমের চাট

রেসিপি ও ছবিঃ আশরাফুননেছা মেবিন

উপকরণঃ আলু (সেদ্ধ, মাঝারি আকারের কিউব করে কাটা) ৪ কাপ
ডিম (সেদ্ধ, কিউব করে কাটা) ২ টি
সরিষার তেল ৪ টে চামচ
আদা কুচি ১ টে চামচ
পেঁয়াজ কুচি (মোটা করে কাটা) ২ টে চামচ
টমেটো কুচি আধা কাপ কাপ
কাঁচামরিচ কুচি ৪–৫ টি
ধনেপাতা কুচি এক-চতুর্থাংশ কাপ
স্প্রিং অনিয়ন বা পেঁয়াজ পাতা কুচি ২ টে চামচ
লেবুর রস ২ টে চামচ
চাট মসলা (কেনা বা ঘরে তৈরি) ২ চা চামচ
লবণ স্বাদ অনুযায়ী

চাট মসলা তৈরির উপকরণঃ জিরা গুঁড়া (ভাজা) ১ টে চামচ
মরিচ গুঁড়া ১ চা চামচ
গোলমরিচ গুঁড়া ¼ চা চামচ
আদা গুঁড়া ½ চা চামচ
চিনি ২ চা চামচ
হিং এক-অষ্টমাংশ চা চামচ চা চামচ
বিট লবণ ⅛ চা চামচ
টেস্টিং সল্ট ⅛ চা চামচ

তৈরি করার নিয়মঃ যদি ঘরে চাট মসলা বানাতে চান, তবে চাট মসলার জন্য রাখা সমস্ত উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে আলাদা করে রাখুন (অথবা বাজারের কেনা চাট মসলা ব্যবহার করতে পারেন)। একটি ফ্রাইং প্যান মাঝারি আঁচে চুলায় দিয়ে গরম করে নিন। প্যানে সরিষার তেল দিয়ে গরম হলে সেদ্ধ করে রাখা কিউব কাটা আলুগুলো দিয়ে দিন। ওপর থেকে সামান্য লবণ ছিটিয়ে উল্টে-পাল্টে আলুগুলো সুন্দর লালচে ও মচমচে করে ভেজে নিন।

ভাজা আলুগুলো চুলা থেকে নামিয়ে একটি বড় পাত্রে তুলে নিন। আলুর সাথে কিউব কাটা সেদ্ধ ডিম, মোটা পেঁয়াজ কুচি, আদা কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি ও লেবুর রস দিয়ে হালকা হাতে ভালো করে মিশিয়ে নিন। এতে ২ চা চামচ চাট মসলা ছিটিয়ে সুন্দরভাবে নেড়ে মাখিয়ে নিন, যেন আলুর প্রতিটি টুকরোয় মসলা ভালোভাবে লেগে যায়। তৈরি হয়ে গেল চটপটা ও সুস্বাদু রোস্টেড আলু-ডিমের চাট। ওপরে পেঁয়াজ পাতা (স্প্রিং অনিয়ন) কুচি ছড়িয়ে গরম-গরম পরিবেশন করুন।

Previous articleসুজির ডোসা
Next articleভেজিটেবল এগ ফ্রাইড রাইস
রেসিপি (www.Tayyib.org)
“রেসিপি” — তায়্যিব-এর একটি ভালোবাসার উদ্যোগ। খাবারের প্রতিটি গল্পই শুরু হয় মায়ের হাতের স্নেহমাখা স্বাদ থেকে, আর সেই স্বাদ ছড়িয়ে পড়ে ঘর থেকে ঘরে, দেশ থেকে বিদেশে, মানুষ থেকে মানুষের হৃদয়ে। আমাদের "রেসিপি" ওয়েবসাইট আজ বাংলাদেশের অন্যতম বৃহৎ ও সমৃদ্ধ রেসিপি প্ল্যাটফর্ম। দেশি ও প্রবাসি বাংলাদেশি রন্ধনশিল্পী, গৃহিণী, ফুড ব্লগার ও পেশাদার শেফ—সবাই মিলে এখানে তৈরি করছেন এক বিশাল রান্নার জগৎ। শুধু বাংলাদেশ নয়, আমাদের রেসিপির স্বাদ এখন ছড়িয়ে পড়েছে ভারত, নেপাল, মালয়েশিয়া, কাতার, দুবাই, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ পৃথিবীর নানা প্রান্তের রান্নাঘরে। যেখানেই বাঙালির রান্নাঘর — সেখানেই “রেসিপি”-এর উপস্থিতি। রান্না শুধু খাবার নয়—এটা স্মৃতি, ঐতিহ্য, এবং ভালোবাসার ভাষা। আর আমরা সেই ভাষা নিইয়ে যাচ্ছি বিশ্বের প্রতিটি বাঙালি হৃদয়ে। “রেসিপি” — আপনার রান্নার সাথী, আপনার স্বাদের পরিবার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here