Home উৎসব মিষ্টি দই

মিষ্টি দই

মিষ্টি দই

রেসিপি ও ছবিঃ তাসনুভা মাহমুদ নওরিন

উপকরণঃ ফুল ফ্যাট দুধ ৪ কাপ
পাউডার দুধ ১ কাপ
চিনি ১/৩ কাপ বা স্বাদ মতো
টক দই ১ কাপ
চিনি ২ টে চামচ
পানি ২ টে চামচ

তৈরি করার নিয়মঃ প্রথমে টক দই ছাকনিতে নিয়ে সম্পূর্ণ পানি ঝারিয়ে নিন। তারপর তরল দুধের সাথে গুঁড়া দুধ মিশিয়ে চুলায় বসিয়ে দিয়ে নাড়তে থাকুন। নাড়তে নাড়তে টক দই ঘন করে তিন কাপ করে এর মাঝে চিনি দিয়ে দিন। অন্যদিকে ২ টে চামচ চিনি আর ২ টে চামচ পানি মিশিয়ে ক্যারামেল রেডি করে দুধে ঢেলে দিয়ে মিশিয়ে দুধ তিন কাপ হলে নামিয়ে কুসুম গরম থাকা অবস্থায় পানি ঝরানো টক দই ফেটে দুধের সাথে ভালো মতো মিশিয়ে নিন।


তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন। “তায়্যিব” থেকে আমাদের রেসিপি প্ল্যাটফর্মের পথচলা শুরু হয়েছে। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।

আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।

বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org


বাটি বা দইয়ের হাড়িতে ঢেলে ঢেকে মুটা কম্বল বা কাপড় দিয়ে মুড়িয়ে গরম জায়গায় রেখে দিন সারারাত। যদি দেখেন দই বসেনি তাহলে সকালে কাপড় সহ মুড়িয়ে কোন হাড়িতে দইয়ের পাতিল বসিয়ে চুলার আঁচ একদম নিভো নিভো করে রাখুন। ১ থেকে ২ ঘন্টা দই বসে যাবে।

নোটঃ অনেক সময় ঘরের তাপমাত্রার জন্য দই বসে না তখন এভাবে চুলায় বসিয়ে রাখলে দই জমে যায়। বসে গেলে ফ্রিজে রেখে দিন ৩/৪ ঘন্টা এরপর পরিবেশন করুন।

Previous articleমালাই ভাপা
Next articleআচারি বিফ ভুনা
রেসিপি (www.Tayyib.org)
“রেসিপি” — তায়্যিব-এর একটি ভালোবাসার উদ্যোগ। খাবারের প্রতিটি গল্পই শুরু হয় মায়ের হাতের স্নেহমাখা স্বাদ থেকে, আর সেই স্বাদ ছড়িয়ে পড়ে ঘর থেকে ঘরে, দেশ থেকে বিদেশে, মানুষ থেকে মানুষের হৃদয়ে। আমাদের "রেসিপি" ওয়েবসাইট আজ বাংলাদেশের অন্যতম বৃহৎ ও সমৃদ্ধ রেসিপি প্ল্যাটফর্ম। দেশি ও প্রবাসি বাংলাদেশি রন্ধনশিল্পী, গৃহিণী, ফুড ব্লগার ও পেশাদার শেফ—সবাই মিলে এখানে তৈরি করছেন এক বিশাল রান্নার জগৎ। শুধু বাংলাদেশ নয়, আমাদের রেসিপির স্বাদ এখন ছড়িয়ে পড়েছে ভারত, নেপাল, মালয়েশিয়া, কাতার, দুবাই, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ পৃথিবীর নানা প্রান্তের রান্নাঘরে। যেখানেই বাঙালির রান্নাঘর — সেখানেই “রেসিপি”-এর উপস্থিতি। রান্না শুধু খাবার নয়—এটা স্মৃতি, ঐতিহ্য, এবং ভালোবাসার ভাষা। আর আমরা সেই ভাষা নিইয়ে যাচ্ছি বিশ্বের প্রতিটি বাঙালি হৃদয়ে। “রেসিপি” — আপনার রান্নার সাথী, আপনার স্বাদের পরিবার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here