কোকোনাট মিল্ক পুডিং
রেসিপি ও ছবিঃ হেলেনা পারভিন রুমা
উপকরণঃ গরুর দুধ ২ কাপ
নারকেলের দুধ ১ কাপ
কনডেন্সড মিল্ক / চিনি ১ কাপ
ক্রিম ১/২ কাপ (অপসোনাল)
আগার আগার পাউডার ১ টে চামচ অথবা চায়না গ্রাস ১০ গ্রাম অথবা হালাল জিলেটিন ২ চা চামচ
তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন। এই আস্থার জায়গা থেকেই আমাদের এই রেসিপি প্ল্যাটফর্মের পথচলা। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।
আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।
বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org
তৈরি করার নিয়মঃ প্রথমে পাত্রে ১ টে চামচ আগার আগার পাউডার ও দেড় টে চামচ গরম পানি দিয়ে গুলিয়ে রাখুন। এবার আরেকটি পাত্রে দুধ গরম করে কিছুটা ঘন হয়ে আসলে নারকেলের দুধ, কনডেন্সড মিল্ক এবং ক্রিম দিয়ে ভালো করে মিশিয়ে যখন বলক আসবে তখন ভিজিয়ে রাখা আগার আগার পাউডার দিয়ে আবার ভালো করে সব মিশিয়ে চুলা থেকে নামিয়ে পছন্দ মতো মোল্ডে ঢেলে ঠান্ডা হলে নরমাল ফ্রিজে ৪-৫ ঘন্টা রেখে দিতে হবে পুডিং সেট হওয়ার জন্য। তারপর পছন্দ মতো টুকরা করে কেটে পরিবেশন করুন দারুণ মজার এই পুডিং।
নোটসঃ
* এই পুডিং আপনারা নারকেল দুধের পরিবর্তে শুধু গরুর দুধ দিয়েও বানাতে পারেন সেক্ষেত্রে নাম হবে মিল্ক পুডিং।
* চায়না গ্রাস গরম পানিতে ভেজালে ১ চা চামচ চিনি দিবেন।


