মাটন গ্লাসি
রেসিপি ও ছবিঃ ওয়াহীদা জীনাত
উপকরণঃ খাসির গোসত ১ কেজি
টক দই ১/২ কাপ
পেঁয়াজ বাটা ১/৪ কাপ
আদা বাটা ২ টে চামচ
রসুন বাটা ১ টে চামচ
লাল মরিচ গুঁড়া ১ চা চামচ
এলাচ ৪ টি
দারুচিনি ২ টুকরো
তেজপাতা ২টা
লবণ স্বাদমত
তরল দুধ ২ কাপ
মাওয়া ১/৪ কাপ
কাঠবাদাম বাটা ১ টে চামচ
কাঠবাদাম কুচি ১ টে চামচ
পেস্তাবাদাম কুচি ১ টে চামচ
কেওড়া জল ১ চা চামচ
ঘি ১/২ কাপ
পেঁয়াজ কুচি ১/২ কাপ
কোয়েলের ডিম ১২ টা
কাঁচা মরিচ ৪/৫ টি
তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন। “তায়্যিব” থেকে আমাদের রেসিপি প্ল্যাটফর্মের পথচলা শুরু হয়েছে। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।
আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।
বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org
রান্না করার নিয়মঃ প্রথমে পাত্রে খাসির গোসত, টক দই, আদা বাটা, রসুন বাটা, লবণ দিয়ে ১ ঘন্টা মাখিয়ে রাখুন। তারপর চুলায় প্যানে ঘি দিয়ে গরম করে তাতে পেঁয়াজ দিয়ে পেঁয়াজ বেরেস্তা তৈরি করে তুলতে রাখুন। সেই প্যানে পেঁয়াজ বাটা, বাদাম বাটা, এলাচ, দারুচিনি ও তেজপাতা দিয়ে ভালভাবে কষিয়ে নিন। কষানো শেষে সকল মসলাসহ খাসির গোসত দিয়ে তেল উপরে ওঠা পর্যন্ত কষাতে থাকুন। প্রয়োজনে তরল দুধ দিতে পারেন। এরপর দুধ, বাদাম কুচি, কেওড়া জল ও অর্ধেক পেঁয়াজ বেরেস্তা দিয়ে অল্প আঁচে ১ ঘন্টা রান্না করুণ। গোসত সেদ্ধ হয়ে এলে মাওয়া, কোয়েলের ডিম, কাঁচামরিচ ও বাকি পেঁয়াজ বেরেস্তা দিয়ে নামিয়ে পরিবেশন করুণ।

