Homeউৎসবমুগ পাকন

মুগ পাকন

মুগ পাকন

রেসিপি ও ছবিঃ হেলেনা পারভিন রুমা

উপকরণঃ মুগ ডাল ১ কাপ
চালের গুঁড়া ২ কাপ
ঘি ২ টে চামচ
ডিম ১টা
জর্দার রঙ (শুধুমাত্র পিঠার রং সুন্দরের জন্য। না দিলেও চলবে।) সামান্য
লবণ (পরিমাণ মতো)
গরম পানি পরিমাণ মতো (আমার ৪ কাপ লেগেছে)
তেল ডুবো তেলে ভাজার জন্য (পরিমাণ মতো)

সিরার উপকরণঃ চিনি ২ কাপ
পানি ১ কাপ
এলাচ ২টা
দারচিনি ১টা

তৈরি করার নিয়মঃ প্রথমে পাত্রে মুগ ডাল নিয়ে হালকা টেলে নিন। যখন ঘ্রান বের হতে শুরু করবে, তখন চুলা থেকে নামিয়ে পানি দিয়ে ধুয়ে ১/২ ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রাখুন। ১/২ ঘন্টার পর আবার আরেকটি পাত্রে ডাল, ৩ কাপ পানি, লবণ, সামান্য জর্দার রঙ দিয়ে জাল দিন। ডাল সিদ্ধ হয়ে গলে গেলে ডাল ঘুটনি দিয়ে ভালো ভাবে ঘুটে নিন।

তারপর এতে আরও ১ কাপ গরম পানি, ঘি ও চালের গুঁড়া দিয়ে ঢেকে নেড়ে কম আঁচে ৩-৪ মিনিট রান্না করুন। ৩-৪ মিনিট পর ঢাকনা খুলে কাঠি দিয়ে ভালোভাবে সব নেড়ে মিশিয়ে নিন। ছড়ানো প্লেটে কাই (খামির) ঢেলে একটু ঠান্ডা করে অর্থাৎ কুসুম গরম অবস্থায় ডিম ফেটে দিয়ে কাই ভালো করে মথে নিন।

এবার কিছুটা কাই নিয়ে মোটা রুটি বেলে ১ইঞ্চি পুরত্ব রেখে তৈরি করুন। রুটির উপর তেল মেখে খেজুর কাটা বা টুথ পিক দিয়ে পছন্দমতো ডিজাইন করে নিন। এভাবে একটা একটা করে সবগুলো পিঠায় ডিজাইন করে বানিয়ে নিন।


তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন।

এই আস্থার জায়গা থেকেই আমাদের এই রেসিপি প্ল্যাটফর্মের পথচলা। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।

আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।

বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org


আরেকটা কড়াইতে সিরার জন্য চিনি, পানি, এলাচ, দারচিনি সব একত্রে জ্বাল দিয়ে সিরা তৈরি করুন। যখন সিরা তৈরি হয়ে যাবে তখন হাতের দুই আঙ্গুলের মাঝ খানে সিরা দিয়ে দেখুন সিরা এক তারের মতো হয়েছে কিনা (একটু আঠালো হবে)। তখন চুলা থেকে সিরা নামিয়ে ফেলুন। তারপর ভেজে রাখা পিঠাগুলোকে এই সিরার মধ্যে ৭-৮ মিনিট ভিজিয়ে রাখুন। তারপর সিরা থেকে উঠিয়ে গরম গরম অথবা ঠান্ডা অবস্থায় পরিবেশন করুন দারুণ মজার এই মুগ পাকন পিঠা।

নোটস
** কাই অবশ্যই ভালোভাবে মথে নিতে হবে।
** রুটি বেলার সময় ছাড়া সব সময় কাই একটি নরম ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে। যাতে উপরে শক্ত হয়ে না যায়।
** যদি মনে হয় কাই নরম হয়ে যায় তাহলে চুলায় আরেকটু রেখে কাঠি দিয়ে নেড়ে নিলেই হবে।
** এই পিঠা এক সপ্তাহের মতো সংরক্ষণ করা যায়।

রেসিপি (www.Tayyib.org)
রেসিপি (www.Tayyib.org)http://recipe.tayyib.org
“রেসিপি” — তায়্যিব-এর একটি ভালোবাসার উদ্যোগ। খাবারের প্রতিটি গল্পই শুরু হয় মায়ের হাতের স্নেহমাখা স্বাদ থেকে, আর সেই স্বাদ ছড়িয়ে পড়ে ঘর থেকে ঘরে, দেশ থেকে বিদেশে, মানুষ থেকে মানুষের হৃদয়ে। আমাদের "রেসিপি" ওয়েবসাইট আজ বাংলাদেশের অন্যতম বৃহৎ ও সমৃদ্ধ রেসিপি প্ল্যাটফর্ম। দেশি ও প্রবাসি বাংলাদেশি রন্ধনশিল্পী, গৃহিণী, ফুড ব্লগার ও পেশাদার শেফ—সবাই মিলে এখানে তৈরি করছেন এক বিশাল রান্নার জগৎ। শুধু বাংলাদেশ নয়, আমাদের রেসিপির স্বাদ এখন ছড়িয়ে পড়েছে ভারত, নেপাল, মালয়েশিয়া, কাতার, দুবাই, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ পৃথিবীর নানা প্রান্তের রান্নাঘরে। যেখানেই বাঙালির রান্নাঘর — সেখানেই “রেসিপি”-এর উপস্থিতি। রান্না শুধু খাবার নয়—এটা স্মৃতি, ঐতিহ্য, এবং ভালোবাসার ভাষা। আর আমরা সেই ভাষা নিইয়ে যাচ্ছি বিশ্বের প্রতিটি বাঙালি হৃদয়ে। “রেসিপি” — আপনার রান্নার সাথী, আপনার স্বাদের পরিবার।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular