ফিশ কেক
রেসিপি ও ছবিঃ ফারহানা শারমিন তৃষা
উপকরণঃ যে কোন ক্যানের মাছ / বাসা মাছ / স্যামন মাছ বা কোরাল মাছ ১ কাপ
আলু (সেদ্ধ) ১ কাপ
গাজর (গ্রেটেড) ২ টে চামচ
ডিম (ফেটানো) ১ টি
বেসন পরিমাণ মতো
পুদিনা আর ধনিয়া পাতা কুচি ১/২ কাপ
পেঁয়াজ (মিহি কুচি করে নেওয়া) ৩ টে চামচ
লবণ স্বাদ মতো
গোল মরিচ গুঁড়া স্বাদ মতো
কাঁচা মরিচ কুচি পরিমাণ মতো
তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন। “তায়্যিব” থেকে আমাদের রেসিপি প্ল্যাটফর্মের পথচলা শুরু হয়েছে। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।
আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।
বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org
রান্না করার নিয়মঃ প্রথমে বাটিতে বেসন বাদে সব উপকরণ নিয়ে মাখিয়ে নিন। তারপর অল্প অল্প করে বেসন দিয়ে মাখিয়ে নিন। কাবাবের মত আকার দিয়ে বানিয়ে নিন। চুলায় প্যানে তেল দিয়ে গরম করে কাবাবের মতো ভেজে তুলে গরম গরম পরিবেশন করুন ফিশ কেক।
