ইলিশ পোলাও
রেসিপি ও ছবিঃ রাফিয়া মোর্তুজা
উপকরণঃ ইলিশ মাছ ৮ টুকরা
পোলাওয়ের চাল ৫০০ গ্রাম
সরিষার তেল ২০০ মিলি
গাওয়া ঘি ১ টে চামচ
পানি চালের দ্বিগুণ (ফুটন্ত গরম পানি) পরিমাণ
লবণ স্বাদ অনুযায়ী
মসলা ও ফোড়নের উপকরণঃ হলুদ গুঁড়া (এক-চতুর্থাংশ চা চামচ) ¼ চা চামচ
আদা বাটা ½ চা চামচ
পেঁয়াজ বাটা ১ চা চামচ
পেঁয়াজ কুচি ½ কাপ
এলাচ ৪–৫ টি
তেজপাতা ২–৩ টি
কাঁচামরিচ ৬–৭ টি
কিশমিশ ইচ্ছে অনুযায়ী
রান্না করার নিয়মঃ প্রথমে ইলিশ মাছের টুকরাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিন। তারপর মাছে লবণ, হলুদ গুঁড়া, সামান্য আদা বাটা, পেঁয়াজ বাটা ও সামান্য সরিষার তেল মাখিয়ে নিন। পাত্রে মাছের সাথে আধা কাপ পানি দিয়ে ঢেকে মাঝারি আঁচে প্রায় ৫ মিনিট রান্না করুন। পানি শুকিয়ে মাখামাখা হলে মাছের পাত্রটি চুলা থেকে নামিয়ে আলাদা করে রাখুন।
তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন।
এই আস্থার জায়গা থেকেই আমাদের এই রেসিপি প্ল্যাটফর্মের পথচলা। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।
আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), প্রিন্ট (প্রিমিয়াম প্রিন্টিং ও দ্রুত হোম ডেলিভারি) ও ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।
বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org
অন্য একটি বড় হাঁড়িতে বাকি সরিষার তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে লালচে-বাদামী করে বেরেস্তা ভেজে নিন এবং প্লেটে তুলে রাখুন। তেলের মধ্যে এলাচ ও তেজপাতা ফোড়ন দিন। এবার ধুয়ে পানি ঝরিয়ে রাখা পোলাওয়ের চাল ঢেলে ভালো করে ভেজে নিন। চাল সুন্দর ভাজা হয়ে এলে চালের দ্বিগুণ পরিমাণ ফুটন্ত গরম পানি, সামান্য আদা বাটা ও স্বাদমতো লবণ দিয়ে নেড়ে ঢাকনা দিন। মাঝারি আঁচে ১০ মিনিট রান্না করার পর চাল ৮০% সেদ্ধ হলে চুলা থেকে পাতিল নামিয়ে অর্ধেক পোলাও অন্য একটি পাত্রে তুলে রাখুন।
হাঁড়িতে থাকা অর্ধেক পোলাওয়ের ওপর আগে থেকে রান্না করে রাখা ইলিশ মাছের টুকরাগুলো সুন্দর করে সাজিয়ে দিন। ওপর থেকে তুলে রাখা বাকি অর্ধেক পোলাও দিয়ে মাছ ঢেকে দিন। চালের ওপর ভেজে রাখা পেঁয়াজের অর্ধেক অংশ, কিশমিশ, কাঁচামরিচ এবং ১ টে চামচ গাওয়া ঘি ছড়িয়ে দিন। পাত্রটি ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে একদম অল্প আঁচে ১০ মিনিট দমে রাখুন। ১০ মিনিট দম শেষে চুলা থেকে নামিয়ে নিন। পরিবেশন পাত্রে আলতো হাতে পোলাও ও মাছ তুলে বাকি ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা ওপর দিয়ে ছিটিয়ে গরম-গরম সাজিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের ইলিশ পোলাও।














