ঝাল ভাপা
রেসিপি ও ছবিঃ রাফিয়া মোর্তুজা
উপকরণঃ ভাতের চাল (সিদ্ধ চাল) ১ কাপ
পোলাওয়ের চাল (এক-চতুর্থাংশ কাপ) ¼ কাপ
পেঁয়াজ কুচি ৩ টি (মাঝারি সাইজের, কিমা করা)
কাঁচামরিচ কুচি ৩–৪ টি (স্বাদ অনুযায়ী)
ধনেপাতা কুচি ২ টেবিল চামচ
লবণ স্বাদমতো
পানি ছিটিয়ে মেখে নেওয়ার জন্য পরিমাণমতো
তৈরি করার নিয়মঃ প্রথমে সিদ্ধ চাল ও পোলাওয়ের চাল একসাথে পরিচ্ছন্ন পানিতে প্রায় ৩ ঘণ্টা ভিজিয়ে রাখুন। ৩ ঘণ্টা পর পানি ঝরিয়ে নিয়ে চাল ফ্যানের বাতাসে মেলে দিয়ে শুকিয়ে নিন। চাল শুকিয়ে এলে ব্লেন্ডারে বা পাটায় পিষে মিহি গুঁড়া করে নিন। চালের গুঁড়াতে সামান্য পানি ছিটিয়ে ঝুরঝুরে করে মেখে নিন।
টিপসঃ গুঁড়া হাতে নিয়ে মুঠি করলে যদি দলা পাকায় এবং সহজে ভেঙে না যায়। তবে বুঝবেন পানির পরিমাণ ঠিক আছে।
তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন।
এই আস্থার জায়গা থেকেই আমাদের এই রেসিপি প্ল্যাটফর্মের পথচলা। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।
আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), প্রিন্ট (প্রিমিয়াম প্রিন্টিং ও দ্রুত হোম ডেলিভারি) ও ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।
বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org
এবার গুঁড়াটি মোটা ঝাঁঝরি বা তারের স্ট্রেইনারে চেলে ঝুরঝুরে করে নিন। চেলে রাখা চালের গুঁড়ার সাথে কিমা করা পেঁয়াজ, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি ও স্বাদমতো লবণ একসাথে হালকা হাতে ভালো করে মাখিয়ে নিন। ভাপা পিঠার বিশেষ হাঁড়িতে পানি বসিয়ে ছিদ্রযুক্ত ঢাকনা দিয়ে চুলায় ফুটতে দিন। একটি ছোট সাইজের বাটিতে মাখিয়ে রাখা চালের গুঁড়ার মিশ্রণটি নিয়ে আলতো হাতে চেপে সমান করুন (বেশি শক্ত করে চাপবেন না)। এক টুকরা পাতলা সুতির সুতার কাপড় পানিতে ভিজিয়ে নিংড়ে নিয়ে বাটির মুখ ঢেকে দিন।
এবার ফুটন্ত ছিদ্রযুক্ত ঢাকনার ওপর বাটিটি উল্টে বসিয়ে দিন এবং সাবধানে বাটিটি তুলে নিয়ে কাপড় দিয়ে পিঠাটি ঢেকে দিন। মাঝারি-উচ্চ আঁচে ৩–৪ মিনিট ভাপ দিন। পিঠা সেদ্ধ হয়ে এলে কাপড়সহ সাবধানে তুলে নিন। তৈরি হয়ে গেল গরম-গরম ও চাটপাটা ঝাল ভাপা পিঠা।
বিশেষ টিপস
ভাপা পিঠা তাজা ও সঙ্গে সঙ্গে গুঁড়া করে বানালে সবচেয়ে নরম ও তুলতুলে হয়। শুকনো বা আগে থেকে বানিয়ে রাখা চালের গুঁড়া দিয়ে বানালে পিঠা তৈরির বেশ কিছুক্ষণ আগে পানি ছিটিয়ে ঢেকে রেখে পরে চালনিতে চেলে নিতে হবে।















