Home বিভিন্ন ধরণের খাবার ছড়ার বাগারি ভর্তা

ছড়ার বাগারি ভর্তা

ছড়ার বাগারি ভর্তা

রেসিপি ও ছবিঃ রাফিয়া মোর্তুজা

উপকরণঃ কচুর মুখী (ছড়া) ১ কাপ
পেঁয়াজ কুচি (মাঝারি সাইজের) ২ টি
রসুন (কোয়াগুলো থেঁতলে নেওয়া) ১ টি
শুকনা মরিচ (টেলে নেওয়া) ৪–৫ টি
ধনেপাতা কুচি ২ টে চামচ
সরিষার তেল প্রয়োজন মতো
লবণ স্বাদমতো

তৈরি করার নিয়মঃ প্রথমে কচুর মুখীগুলো পর্যাপ্ত পানিতে ভালো করে সেদ্ধ করে নিন। সেদ্ধ হয়ে গেলে ঠান্ডা করে খোসা ছাড়িয়ে নিন। খোসা ছাড়ানো মুখীগুলো হাত দিয়ে ভালো করে চটকে মসৃণ করে রাখুন। কড়াইয়ে প্রয়োজনমতো সরিষার তেল গরম করুন। তেল গরম হলে থেঁতলে রাখা রসুন দিয়ে মাঝারি আঁচে লালচে করে ভেজে নিন।

রসুনের সুন্দর ঘ্রাণ বের হলে কুচানো পেঁয়াজ দিয়ে দিন এবং সোনালী রঙ হওয়া পর্যন্ত ভাজতে থাকুন। পেঁয়াজ সোনালী হয়ে এলে আগে থেকে চটকে রাখা কচুর মুখী দিয়ে দিন। মাঝারি আঁচে মিনিট দুয়েক নেড়েচেড়ে হালকা ভাজা ভাজা করে চুলা বন্ধ করে দিন। টেলে রাখা শুকনা মরিচ ও স্বাদমতো লবণ একসাথে হাত দিয়ে ডলে গুঁড়া করে নিন।

এবার বাগার দেওয়া কচুর মুখী, ভাজা শুকনা মরিচের মিশ্রণ, তাজা ধনেপাতা কুচি এবং সামান্য কাঁচা সরিষার তেল একসাথে খুব ভালোভাবে মেখে নিন। তৈরি হয়ে গেল দারুণ অ্যারোমেটিক ও মুখরোচক কচুর মুখীর বাগারি ভর্তা। ধোঁয়া ওঠা গরম ভাতের সাথে গরম-গরম পরিবেশন করুন চমৎকার এই পদটি।

Previous articleগরুর মাথার ও জিহ্বার ঝাল ভুনা
Next articleডিম ভর্তা
রেসিপি (www.Tayyib.org)
“রেসিপি” — তায়্যিব-এর একটি ভালোবাসার উদ্যোগ। খাবারের প্রতিটি গল্পই শুরু হয় মায়ের হাতের স্নেহমাখা স্বাদ থেকে, আর সেই স্বাদ ছড়িয়ে পড়ে ঘর থেকে ঘরে, দেশ থেকে বিদেশে, মানুষ থেকে মানুষের হৃদয়ে। আমাদের "রেসিপি" ওয়েবসাইট আজ বাংলাদেশের অন্যতম বৃহৎ ও সমৃদ্ধ রেসিপি প্ল্যাটফর্ম। দেশি ও প্রবাসি বাংলাদেশি রন্ধনশিল্পী, গৃহিণী, ফুড ব্লগার ও পেশাদার শেফ—সবাই মিলে এখানে তৈরি করছেন এক বিশাল রান্নার জগৎ। শুধু বাংলাদেশ নয়, আমাদের রেসিপির স্বাদ এখন ছড়িয়ে পড়েছে ভারত, নেপাল, মালয়েশিয়া, কাতার, দুবাই, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ পৃথিবীর নানা প্রান্তের রান্নাঘরে। যেখানেই বাঙালির রান্নাঘর — সেখানেই “রেসিপি”-এর উপস্থিতি। রান্না শুধু খাবার নয়—এটা স্মৃতি, ঐতিহ্য, এবং ভালোবাসার ভাষা। আর আমরা সেই ভাষা নিইয়ে যাচ্ছি বিশ্বের প্রতিটি বাঙালি হৃদয়ে। “রেসিপি” — আপনার রান্নার সাথী, আপনার স্বাদের পরিবার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here