Home বিভিন্ন ধরণের খাবার শিম আলু দিয়ে রুইয়ের ঝোল

শিম আলু দিয়ে রুইয়ের ঝোল

শিম আলু দিয়ে রুইয়ের ঝোল

রেসিপি ও ছবিঃ রাফিয়া মোর্তুজা

উপকরণঃ রুই মাছ (ছোট সাইজের) ১০–১২ টুকরো
শিম ১০–১২ টি
আলু (লম্বা টুকরো করে কাটা) ১ টি
টমেটো কুচি ২ টি
পেঁয়াজ বাটা ২ টে চামচ
আদা বাটা ১ টে চামচ
রসুন বাটা ১ টে চামচ
লাল মরিচ গুঁড়া ১ চা চামচ
হলুদ গুঁড়া ১ চা চামচ
ধনিয়া গুঁড়া ½ চা চামচ
টেলে নেওয়া জিরা গুঁড়া ½ চা চামচ
কাঁচামরিচ (ফালি করা) ৩–৪ টি
সরিষার তেল ৩ টে চামচ
লবণ (স্বাদমতো) ১ চা চামচ

রান্না করার নিয়মঃ প্রথমে রুই মাছের টুকরোগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিন। সামান্য হলুদ গুঁড়ো ও লবণ মাখিয়ে কড়াইয়ে তেল গরম করে মাছগুলো হালকা ভেজে তুলে রাখুন। মাছ ভাজার বাকি তেলে পেঁয়াজ বাটা ও আদা-রসুন বাটা দিয়ে দিন। মসলার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত হালকা নাড়াচাড়া করুন। এবার সামান্য পানি দিয়ে এতে লাল মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং স্বাদমতো লবণ যোগ করে ভালো করে কষিয়ে নিন। মসলা থেকে তেল ওপরে ভেসে উঠলে কেটে রাখা শিম ও আলু দিয়ে দিন। মসলার সাথে সবজি ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিন।

সবজি ভালোভাবে কষানো হলে ২ কাপের মতো পানি যোগ করুন। ঝোলে বলক বা ফুট উঠলে ভেজে রাখা রুই মাছের টুকরোগুলো বিছিয়ে দিন। ঢেকে দিয়ে মাঝারি আঁচে প্রায় ১০ মিনিট রান্না হতে দিন। ১০ মিনিট পর টমেটো কুচি ও কাঁচামরিচ ফালি ছড়িয়ে দিন। ঝোল কাঙ্ক্ষিত পরিমাণে ঘন হয়ে এলে ওপর থেকে টেলে নেওয়া জিরা গুঁড়ো ছড়িয়ে আলতো করে নেড়ে চুলা বন্ধ করে দিন। তৈরি হয়ে গেল চমৎকার স্বাদের শিম আলু দিয়ে রুইয়ের ঝোল। ধোঁয়া ওঠা গরম ভাতের সাথে গরম-গরম পরিবেশন করুন সুস্বাদু এই ঘরোয়া পদটি।

Previous articleমুগ ডালে রুইয়ের মুড়িঘণ্ট
Next articleকালো রূপচাঁদা মাছ ভাজি
রেসিপি (www.Tayyib.org)
“রেসিপি” — তায়্যিব-এর একটি ভালোবাসার উদ্যোগ। খাবারের প্রতিটি গল্পই শুরু হয় মায়ের হাতের স্নেহমাখা স্বাদ থেকে, আর সেই স্বাদ ছড়িয়ে পড়ে ঘর থেকে ঘরে, দেশ থেকে বিদেশে, মানুষ থেকে মানুষের হৃদয়ে। আমাদের "রেসিপি" ওয়েবসাইট আজ বাংলাদেশের অন্যতম বৃহৎ ও সমৃদ্ধ রেসিপি প্ল্যাটফর্ম। দেশি ও প্রবাসি বাংলাদেশি রন্ধনশিল্পী, গৃহিণী, ফুড ব্লগার ও পেশাদার শেফ—সবাই মিলে এখানে তৈরি করছেন এক বিশাল রান্নার জগৎ। শুধু বাংলাদেশ নয়, আমাদের রেসিপির স্বাদ এখন ছড়িয়ে পড়েছে ভারত, নেপাল, মালয়েশিয়া, কাতার, দুবাই, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ পৃথিবীর নানা প্রান্তের রান্নাঘরে। যেখানেই বাঙালির রান্নাঘর — সেখানেই “রেসিপি”-এর উপস্থিতি। রান্না শুধু খাবার নয়—এটা স্মৃতি, ঐতিহ্য, এবং ভালোবাসার ভাষা। আর আমরা সেই ভাষা নিইয়ে যাচ্ছি বিশ্বের প্রতিটি বাঙালি হৃদয়ে। “রেসিপি” — আপনার রান্নার সাথী, আপনার স্বাদের পরিবার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here