লোনা ইলিশ দিয়ে কলার মোচা
রেসিপি ও ছবিঃ রাফিয়া মোর্তুজা
উপকরণঃ কলার মোচা ১টি
লোনা ইলিশ ১৫০ গ্রাম
পেঁয়াজ কুচি ¼ (সিকি) কাপ
হলুদ গুঁড়া ½ চা চামচ
আদা বাটা ½ চা চামচ
রসুন বাটা ½ চা চামচ
কাঁচামরিচ (ফালি করা) ২–৩ টি
সরিষার তেল ২ টে চামচ
গাওয়া ঘি ½ চা চামচ (ঐচ্ছিক)
লবণ স্বাদমতো
রান্না করার নিয়মঃ প্রথমে কলার মোচা থেকে ফুলগুলো আলাদা করে নিন। প্রতিটি ফুলের ভেতরের শক্ত শলাকার মতো সাদা অংশটি (দিয়াশলাই কাঠির মতো অংশ) ও পাতলা আবরণটি ফেলে দিন। ফুলগুলো ভালো করে ধুয়ে সামান্য লবণ-পানিতে ১০–১৫ মিনিট ভিজিয়ে রাখুন (যাতে কষ বের হয়ে যায়)।
এবার লোনা ইলিশ গরম পানিতে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিন। এরপর কাঁটা বেছে বা পাটায় সামান্য থেঁতো/বাটা করে নিন। কড়াইয়ে সামান্য সরিষার তেল, লবণ ও হলুদ গুঁড়া দিয়ে প্রস্তুত করা লোনা ইলিশ হালকা ভেজে একপাশে তুলে রাখুন।
তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন।
এই আস্থার জায়গা থেকেই আমাদের এই রেসিপি প্ল্যাটফর্মের পথচলা। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।
আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), প্রিন্ট (প্রিমিয়াম প্রিন্টিং ও দ্রুত হোম ডেলিভারি) ও ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।
বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org
চুলায় পাত্র রেখে লবণ-পানিতে ভেজানো মোচার ফুলগুলো তুলে আদা বাটা, রসুন বাটা ও সামান্য লবণ দিয়ে হালকা সেদ্ধ করে নিন। সেদ্ধ করা ফুলগুলো পাটায় বেটে বা মিহি করে নিন। (চাইলে ছোট ছোট করে কুচিয়ে ভাজির মতো করেও সেদ্ধ করে নেওয়া যায়।)
কড়াইয়ে সসরিষার তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে হালকা বাদামী করে ভেজে নিন। তারপর বাটা মোচা দিয়ে সামান্য নেড়ে কষিয়ে নিন। ভেজে রাখা লোনা ইলিশ, কাঁচামরিচ ফালি ও প্রয়োজন হলে সামান্য লবণ দিন। (মনে রাখবেন, লোনা ইলিশে আগের থেকেই লবণ থাকে। তাই লবণ দেওয়ার সময় সতর্ক থাকুন)। মাঝারি আঁচে অনবরত নেড়ে নেড়ে ভালো করে ভাজতে থাকুন। যেন মোচার ভেতরের অতিরিক্ত পানি সম্পূর্ণ শুকিয়ে মাখামাখা হয়ে যায়। নামানোর ঠিক আগে উপর থেকে ½ চা চামচ গাওয়া ঘি ছড়িয়ে হালকা নেড়ে চুলা বন্ধ করে দিন। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের লোনা ইলিশ দিয়ে কলার মোচা।














