Home উৎসব ব্রেড পুডিং

ব্রেড পুডিং

ব্রেড পুডিং

রেসিপি ও ছবিঃ ফারহানা আখতার স্বপ্না

উপকরণঃ ব্রেড কিউব (১ ইঞ্চি মাপে কিউব করে কাটা) ৬ কাপ
তরল দুধ (ফুল ফ্যাট) ১ কাপ
ইভাপোরেটেড মিল্ক ১ কাপ
মাখন ১/৪ কাপ
ডিম ২টি
চিনি ১ কাপ (বা স্বাদমতো)
লবণ ১ চিমটি
এলাচ গুঁড়া ১ চা চামচ
কিসমিস ১/২ কাপ

তৈরি করার নিয়মঃ প্রথমে পাত্রে ফুল ফ্যাট দুধ, ইভাপোরেটেড মিল্ক, চিনি, এলাচ গুঁড়া এবং সামান্য লবণ একসাথে মিশিয়ে চুলায় দিন। চিনি গলে দুধ ফুটে উঠলে চুলা বন্ধ করে দিন এবং মিশ্রণটি কিছুটা ঠান্ডা হতে দিন (হালকা কুসুম গরম থাকা পর্যন্ত)। অন্য একটি পাত্রে ডিম দুটি ভালো করে ফেটে নিন। দুধের মিশ্রণটি কুসুম গরম অবস্থায় এলে ফেটানো ডিম এতে ঢেলে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিন। (মনে রাখবেন, দুধ খুব বেশি গরম অবস্থায় ডিম দিলে ডিম জমাট বেঁধে যেতে পারে)।


তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন। “তায়্যিব” থেকে আমাদের রেসিপি প্ল্যাটফর্মের পথচলা শুরু হয়েছে। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।

আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), প্রিন্ট (প্রিমিয়াম প্রিন্টিং ও দ্রুত হোম ডেলিভারি), ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।

বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org


এবার ওভেনটি ১৬০ ডিগ্রি সেলসিয়াসে (160°C) প্রি-হিট হতে দিন। ওভেন-প্রুফ গভীর বেকিং ডিশে সামান্য বাটার ভালো করে ব্রাশ করে নিন। কাটা ব্রেড কিউবগুলো পাত্রে সুন্দর করে সাজিয়ে দিন। এবার তৈরি করে রাখা দুধ ও ডিমের মিশ্রণটি ব্রেডের ওপর সমানভাবে ঢেলে দিন। হাতের সাহায্যে আলতো করে চেপে চেপে ব্রেডগুলোকে দুধের সাথে ভিজিয়ে দিন। যেন তরল মিশ্রণটি ভেতরে ভালোভাবে শুষে নেয়। সবশেষে ওপর থেকে কিসমিসগুলো ছিটিয়ে দিন।

বেকিং ডিশটি ওভেনে দিয়ে ১৬০ ডিগ্রি সেলসিয়াসে মোট ৪০ থেকে ৪৫ মিনিট বেক করুন। প্রথম ২০ মিনিট বেক হওয়ার পর ওভেন খুলে ব্রেডের ওপর ১/৪ কাপ বাটার গলিয়ে সমানভাবে ব্রাশ বা ছড়িয়ে দিন। এরপর আবার ওভেন বন্ধ করে বাকি সময় বেক হতে দিন। নির্ধারিত সময় শেষ হলে একটি টুথপিক বা কাঠি পুডিংয়ের মাঝে ঢুকিয়ে পরীক্ষা করে নিন। কাঠি পরিষ্কার বের হয়ে এলে বুঝবেন পুডিং তৈরি হয়ে গেছে।

ওভেন থেকে বের করে পুডিংটি ঘরের তাপমাত্রায় এনে ঠান্ডা করে নিন। পুরোপুরি ঠান্ডা হওয়ার পর ছুরি দিয়ে সুন্দর শেপে কেটে পরিবেশন করুন দারুণ সুস্বাদু ব্রেড পুডিং।

Previous articleতীরামিস্যু
Next articleহোয়াইট সস
রেসিপি (www.Tayyib.org)
“রেসিপি” — তায়্যিব-এর একটি ভালোবাসার উদ্যোগ। খাবারের প্রতিটি গল্পই শুরু হয় মায়ের হাতের স্নেহমাখা স্বাদ থেকে, আর সেই স্বাদ ছড়িয়ে পড়ে ঘর থেকে ঘরে, দেশ থেকে বিদেশে, মানুষ থেকে মানুষের হৃদয়ে। আমাদের "রেসিপি" ওয়েবসাইট আজ বাংলাদেশের অন্যতম বৃহৎ ও সমৃদ্ধ রেসিপি প্ল্যাটফর্ম। দেশি ও প্রবাসি বাংলাদেশি রন্ধনশিল্পী, গৃহিণী, ফুড ব্লগার ও পেশাদার শেফ—সবাই মিলে এখানে তৈরি করছেন এক বিশাল রান্নার জগৎ। শুধু বাংলাদেশ নয়, আমাদের রেসিপির স্বাদ এখন ছড়িয়ে পড়েছে ভারত, নেপাল, মালয়েশিয়া, কাতার, দুবাই, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ পৃথিবীর নানা প্রান্তের রান্নাঘরে। যেখানেই বাঙালির রান্নাঘর — সেখানেই “রেসিপি”-এর উপস্থিতি। রান্না শুধু খাবার নয়—এটা স্মৃতি, ঐতিহ্য, এবং ভালোবাসার ভাষা। আর আমরা সেই ভাষা নিইয়ে যাচ্ছি বিশ্বের প্রতিটি বাঙালি হৃদয়ে। “রেসিপি” — আপনার রান্নার সাথী, আপনার স্বাদের পরিবার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here