তীরামিস্যু
রেসিপি ও ছবিঃ ফারহানা আখতার স্বপ্না
উপকরণঃ
কফি মিশ্রণের জন্যঃ ডার্ক বা স্ট্রং কফি ২ টে চামচ
পানি (গরম) ২ কাপ
চিনি (স্বাদমতো) ১ চা চামচ
ক্রিম ও ফিলিংঃ ডিম (শুধুমাত্র কুসুম) ৩টি
মাচকারপনে চিজ ১/২ কাপ
হেভি ক্রিম ১ কাপ
চিনি (পাউডার ও স্বাদমতো) প্রয়োজন অনুযায়ী
ভ্যানিলা এসেন্স ১ চা চামচ
লেয়ারিং ও সাজানোর জন্যঃ লেডি ফিঙ্গারস বিস্কুট পরিমাণমতো
কোকো পাউডার ডাস্ট করার জন্য পরিমাণমতো
তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন। “তায়্যিব” থেকে আমাদের রেসিপি প্ল্যাটফর্মের পথচলা শুরু হয়েছে। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।
আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), প্রিন্ট (প্রিমিয়াম প্রিন্টিং ও দ্রুত হোম ডেলিভারি), ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।
বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org
তৈরি করার নিয়মঃ প্রথমে পাত্রে ২ কাপ গরম পানির সাথে ২ টে চামচ ডার্ক কফি এবং সামান্য চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিন। কফির মিশ্রণটি পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য এক পাশে রেখে দিন। এবার বাটিতে ডিমের কুসুম এবং ২ চা চামচ চিনি একসাথে নিন। আরেকটি পাত্রে পানি ফুটতে দিন এবং ফুটন্ত পানির ওপর বাটিটি বসিয়ে ফেটতে থাকুন। মিশ্রণটি যখন ঘন ও কিছুটা সাদাটে ভাব ধারণ করবে। তখন ডাবল বয়লার থেকে বাটিটি নামিয়ে একদম ঠান্ডা করে নিন। ঠান্ডা হয়ে যাওয়া ডিমের মিশ্রণে মাচকারপনে চিজ দিয়ে হালকা করে বিট করে মসৃণভাবে মিশিয়ে নিন।
আরেকটি পাত্রে ঠান্ডা হেভি ক্রিম, ২-৩ চা চামচ পাউডার চিনি এবং ১ চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে বিট করে হুইপড ক্রিম তৈরি করুন। হুইপড ক্রিমটি চিজ ও ডিমের মিশ্রণে ঢেলে দিন। স্প্যাচুলার সাহায্যে আলতো হাতে সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে মসৃণ ফিলিং তৈরি করে নিন।
যে কাঁচের ডিশ বা ট্রিতে তীরামিস্যু সেট করবেন। সেই বাটিতে লেডি ফিঙ্গারস বিস্কুটগুলো এক এক করে তৈরি করে রাখা কফির মিশ্রণে মাত্র ১–২ সেকেন্ড ডুবিয়ে (বেশি সময় ভেজাবেন না, তাহলে বিস্কুট ভেঙে যাবে) সাথে সাথে ডিশের তলায় পাশাপাশি সাজিয়ে প্রথম লেয়ার তৈরি করুন। লক্ষ্য রাখবেন যেন মাঝে কোনো ফাঁকা জায়গা না থাকে। বিস্কুটের লেয়ারের ওপর তৈরি করা ক্রিমের অর্ধেক অংশ ঢেলে সমানভাবে ছড়িয়ে দিন। ক্রিমের ওপর একটি চালনির সাহায্যে সামান্য কোকো পাউডার ডাস্ট করে ছিটিয়ে দিন। একইভাবে কফিতে ডোবানো বিস্কুট দিয়ে দ্বিতীয় লেয়ার তৈরি করুন এবং ওপর বাকি অর্ধেক ক্রিম দিয়ে ঢেকে ওপরের অংশ মসৃণ করে নিন।
ডিশটি প্লাস্টিক র্যাপ দিয়ে ঢেকে ফ্রিজের সাধারণ চেম্বারে অন্তত ১২ ঘণ্টা বা সারারাত রেখে দিন। তীরামিস্যু যত বেশি সময় ঠান্ডা হতে দেওয়া হয়। এর স্বাদ ততটাই চমৎকার ও নিখুঁত হয়। পরিবেশনের ঠিক আগে ওপর থেকে আবার কিছুটা কোকো পাউডার ডাস্ট করে ছিটিয়ে দিন এবং পছন্দমতো শেপে কেটে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।












