Home বিভিন্ন ধরণের খাবার কাবাব চিকেন মালাই কাবাব

চিকেন মালাই কাবাব

চিকেন মালাই কাবাব

রেসিপি ও ছবিঃ ফারহানা শারমিন তৃষা

ঘরে বসে খুব সহজেই গ্রিল প্যান বা ওভেন ছাড়া চুলাতেই বানিয়ে নিন পার্সিয়ান স্টাইল চিকেন মালাই কাবাব।

উপকরণঃ মুরগির টুকরো ৮ টি
টক দই ১/২ কাপ
ক্রিম ১/২ কাপ
পেঁয়াজ বাটা ৩ টে চামচ
আদা বাটারসুন বাটা ২ টে চামচ
কাঁচা মরিচ বাটা ১ চা চামচ
অল স্পাইস / গরম মশলা গুঁড়া ২ টে চামচ
জিরা গুঁড়া ১ টে চামচ
মৌরি গুঁড়া ১ চা চামচ
লবণ স্বাদ মতো
লেবুর রস ১ টে চামচ
গোল মরিচ গুঁড়া ১/২ চা চামচ
ঘি ভাজার জন্য


তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন। “তায়্যিব” থেকে আমাদের রেসিপি প্ল্যাটফর্মের পথচলা শুরু হয়েছে। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।

আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।

বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org


রান্না করার নিয়মঃ প্রথমে মুরগি কেটে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। একটুও পানি যেন না থাকে। তারপর ছুড়ি দিয়ে মুরগির টুকরোগুলো অল্প অল্প করে দাগ দেওয়ার মতো করে চিরে নিন। সব মসলা দিয়ে ম্যারিনেট করে ফ্রিজে ৩ ঘণ্টা রেখে দিন।

এবার প্যানে ঘি দিয়ে গরম করে মুরগীর টুকরোগুলো ভেজে নিন। প্যান থেকে নামিয়ে পুনরায় সরিষার তেল ছাড়া তাওয়া গরম করে এই মুরগির টুকরোগুলো ছ্যাকা ছ্যাকা করে ভেজে নিন। পরোটা / রুটি বা নান এর সাথে পরিবেশন করুন।

Previous articleকটকটি
Next articleফিস ব্রেড
রেসিপি (www.Tayyib.org)
“রেসিপি” — তায়্যিব-এর একটি ভালোবাসার উদ্যোগ। খাবারের প্রতিটি গল্পই শুরু হয় মায়ের হাতের স্নেহমাখা স্বাদ থেকে, আর সেই স্বাদ ছড়িয়ে পড়ে ঘর থেকে ঘরে, দেশ থেকে বিদেশে, মানুষ থেকে মানুষের হৃদয়ে। আমাদের "রেসিপি" ওয়েবসাইট আজ বাংলাদেশের অন্যতম বৃহৎ ও সমৃদ্ধ রেসিপি প্ল্যাটফর্ম। দেশি ও প্রবাসি বাংলাদেশি রন্ধনশিল্পী, গৃহিণী, ফুড ব্লগার ও পেশাদার শেফ—সবাই মিলে এখানে তৈরি করছেন এক বিশাল রান্নার জগৎ। শুধু বাংলাদেশ নয়, আমাদের রেসিপির স্বাদ এখন ছড়িয়ে পড়েছে ভারত, নেপাল, মালয়েশিয়া, কাতার, দুবাই, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ পৃথিবীর নানা প্রান্তের রান্নাঘরে। যেখানেই বাঙালির রান্নাঘর — সেখানেই “রেসিপি”-এর উপস্থিতি। রান্না শুধু খাবার নয়—এটা স্মৃতি, ঐতিহ্য, এবং ভালোবাসার ভাষা। আর আমরা সেই ভাষা নিইয়ে যাচ্ছি বিশ্বের প্রতিটি বাঙালি হৃদয়ে। “রেসিপি” — আপনার রান্নার সাথী, আপনার স্বাদের পরিবার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here