Home উৎসব প্রুন শেক

প্রুন শেক

প্রুন শেক

প্রুন শেক

রেসিপি ও ছবিঃ রুশনা চৌধুরী

উপকরণঃ আলু বোখারা (প্রায় হাফ পাউন্ড বা ২২৫ গ্রাম) ১½ কাপ
লেবুর রস ৬ টে চামচ
তরল দুধ (ঠান্ডা) ৪½ কাপ
চিনি (আলু বোখারার মিষ্টির ওপর নির্ভর করে পরিমাণ ঠিক করুন) স্বাদমতো
লবণ এক চিমটি বা স্বাদমতো

তৈরি করার নিয়মঃ প্রথমে শুকনো আলু বোখারা বা প্রুনগুলোর ভেতরের বীজ থাকলে তা ছাড়িয়ে নিন। তারপর বাটিতে আলু বোখারা, লেবুর রস এবং এক চিমটি লবণ একসাথে নিয়ে খুব ভালো করে মেখে বা মিশিয়ে নিন। আলু বোখারা বেশি শক্ত হলে সামান্য কুসুম গরম পানিতে কিছুক্ষণ ভিজিয়ে নরম করে নিতে পারেন।


তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন। “তায়্যিব” থেকে আমাদের রেসিপি প্ল্যাটফর্মের পথচলা শুরু হয়েছে। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।

আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), প্রিন্ট (প্রিমিয়াম প্রিন্টিং ও দ্রুত হোম ডেলিভারি), ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।

বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org


এবার ব্লেন্ডার জগে লেবুর রসে মাখানো আলু বোখারার মিশ্রণটি ঢেলে দিন। এর সাথে ফ্রিজের একদম ঠান্ডা করে রাখা তরল দুধ যোগ করুন। এরপর আপনার স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিন (যেহেতু আলু বোখারা এমনিতেই মিষ্টি হয়। তাই চিনি একটু বুঝেশুনে দেওয়াই ভালো)।

ব্লেন্ডারের ঢাকনা বন্ধ করে সবকিছু একসাথে খুব ভালো করে ব্লেন্ড করে নিন। যতক্ষণ না আলু বোখারা একদম মসৃণ হয়ে দুধের সাথে মিশে ঘন ও ক্রিমি একটি শেক তৈরি হয়। ব্যাস, তৈরি হয়ে গেল পুষ্টিকর ও সুস্বাদু প্রুন শেক। গ্লাসে ঢেলে ওপরে বরফ কুচি দিয়ে অথবা পরিবেশন করার আগে আরও কিছুক্ষণ ফ্রিজে রেখে একদম ঠান্ডা ঠান্ডা উপভোগ করুন।

Previous articleতেলাপিয়া মাছ ভাজা
Next articleবেগুন ভাজা
রেসিপি (www.Tayyib.org)
“রেসিপি” — তায়্যিব-এর একটি ভালোবাসার উদ্যোগ। খাবারের প্রতিটি গল্পই শুরু হয় মায়ের হাতের স্নেহমাখা স্বাদ থেকে, আর সেই স্বাদ ছড়িয়ে পড়ে ঘর থেকে ঘরে, দেশ থেকে বিদেশে, মানুষ থেকে মানুষের হৃদয়ে। আমাদের "রেসিপি" ওয়েবসাইট আজ বাংলাদেশের অন্যতম বৃহৎ ও সমৃদ্ধ রেসিপি প্ল্যাটফর্ম। দেশি ও প্রবাসি বাংলাদেশি রন্ধনশিল্পী, গৃহিণী, ফুড ব্লগার ও পেশাদার শেফ—সবাই মিলে এখানে তৈরি করছেন এক বিশাল রান্নার জগৎ। শুধু বাংলাদেশ নয়, আমাদের রেসিপির স্বাদ এখন ছড়িয়ে পড়েছে ভারত, নেপাল, মালয়েশিয়া, কাতার, দুবাই, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ পৃথিবীর নানা প্রান্তের রান্নাঘরে। যেখানেই বাঙালির রান্নাঘর — সেখানেই “রেসিপি”-এর উপস্থিতি। রান্না শুধু খাবার নয়—এটা স্মৃতি, ঐতিহ্য, এবং ভালোবাসার ভাষা। আর আমরা সেই ভাষা নিইয়ে যাচ্ছি বিশ্বের প্রতিটি বাঙালি হৃদয়ে। “রেসিপি” — আপনার রান্নার সাথী, আপনার স্বাদের পরিবার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here