হাবসী হালুয়া
রেসিপি ও ছবিঃ সুলতানা কবির
উপকরণঃ ছানা ১ কাপ
গাজর কুচি ১/২ কাপ
পেঁপে কুচি ১/২ কাপ
ঘি ১/২ কাপ
কনডেন্সড মিল্ক ১ টিন
এলাচ গুঁড়া সামান্য পরিমাণ
গুঁড়া দুধ ১ কাপ
চিনি ১ কাপ
বাদাম, কিসমিস সাজানোর জন্য পরিমাণ মতো
তৈরি করার নিয়মঃ প্রথমে ছানা ব্লেন্ডারে নিয়ে খুব ভালো করে ব্লেন্ড বা মসৃণ করে নিন। তারপর গাজর ও পেঁপে গ্রেটার দিয়ে কুচি করে নিন। এবার ফুটন্ত পানিতে এই গ্রেট করা গাজর কুচি ও পেঁপে কুচি দিয়ে মাত্র একটা বলক তুলে নিন। এরপর সাথে সাথে একটি চালনিতে ছেঁকে পানি ঝরিয়ে রাখুন।
প্যানে ১/৪ কাপ ঘি গরম করুন। ঘি গরম হলে তাতে পানি ঝরিয়ে রাখা গাজর কুচি ও পেঁপে কুচি দিয়ে ভালো করে ভুনে নিন। ভাজা হয়ে এলে এর মধ্যে পুরো এক টিন কন্ডেনসড মিল্ক ঢেলে দিয়ে অনবরত নাড়তে থাকুন। কিছুক্ষণ নাড়াচাড়ার পর মিশ্রণটিতে ব্লেন্ড করা ছানা এবং ১ কাপ চিনি দিয়ে দিন। চিনি গলে সব উপকরণ একসাথে মিশে যাওয়া পর্যন্ত নাড়ুন।
তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন। “তায়্যিব” থেকে আমাদের রেসিপি প্ল্যাটফর্মের পথচলা শুরু হয়েছে। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।
আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), প্রিন্ট (প্রিমিয়াম প্রিন্টিং ও দ্রুত হোম ডেলিভারি), ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।
বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org
এবার বাকি ১/৪ কাপ ঘি এবং ১ কাপ গুঁড়া দুধ প্যানে দিয়ে দিন। চুলার আঁচ মাঝারি-কমে রেখে অনবরত নাড়তে থাকুন। নাড়তে নাড়তে মিশ্রণটি যখন একদম আঠালো হয়ে প্যানের গা ছেড়ে গোল হয়ে একসাথে উঠে আসবে। তখন নামিয়ে নিন। আগে থেকে সামান্য ঘি মাখিয়ে রাখা ডিশ বা ট্রে-তে হালুয়া ঢেলে সমান করে বিছিয়ে দিন। কিছুটা ঠান্ডা হলে আপনার পছন্দ অনুযায়ী চৌকো বা বরফি আকারে কেটে নিন এবং ওপরে বাদাম কুচি, কিসমিস ও তবক (খাবার যোগ্য রুপালি বা সোনালি ফয়েল) দিয়ে সাজিয়ে পরিবেশন করুন হাবসী হালুয়া।

