ছোলার ডালে গরুর মাংস
রেসিপি ও ছবিঃ রুশনা চৌধুরী
উপকরণঃ ছোলার ডাল (৩-৪ ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখা) ১ কাপ
গরুর মাংস (হাড় ছাড়া বা হাড়সহ ছোট টুকরো করে কাটা) ৭৫০ গ্রাম
তেল ২ টে চামচ
ধনে (আস্ত) ১ চা চামচ
জিরা (আস্ত) ১ চা চামচ
পেঁয়াজ কুচি ৩টি
আদা বাটা ১ টে চামচ
রসুন বাটা ১ টে চামচ
হলুদ গুঁড়া ১ চা চামচ
লাল মরিচ গুঁড়া ১ ও ১/২ চা চামচ
টমেটো কুচি ১টি
কাঁচা মরিচ ৪-৫টি
গরম মসলা গুঁড়া ১ ও ১/২ চা চামচ
ধনে গুঁড়া ১ চা চামচ
ধনেপাতা কুচি ২ টে চামচ
লবণ স্বাদ মতো
রান্না করার নিয়মঃ প্রথমে নন-স্টিক প্যানে তেল দিয়ে ভালো করে গরম হলে হালকা ধোঁয়া উঠলে আঁচ কমিয়ে তাতে আস্ত ধনে, আস্ত জিরা এবং পেঁয়াজ কুচি দিয়ে দিন। পেঁয়াজ সোনালি বাদামি হওয়া পর্যন্ত নেড়েচেড়ে ভাজুন। পাত্রে গরুর মাংস নিয়ে তাতে লবণ, আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়া এবং ১ চা চামচ লাল মরিচ গুঁড়া দিয়ে খুব ভালো করে মেখে নিন।
এবার এই মাখানো মাংস এবং টমেটো কুচি প্যানের পেঁয়াজ ও ফোঁড়নের মধ্যে দিয়ে দিন। সবকিছু একসাথে মিশিয়ে ১০ মিনিট বা মাংস অর্ধেক সেদ্ধ হওয়া পর্যন্ত ভালো করে কষিয়ে রান্না করুন। মাংস আধা-সেদ্ধ হয়ে এলে এতে কাঁচা মরিচ, আগে থেকে ভিজিয়ে রাখা ছোলার ডাল এবং ১/৪ কাপ পানি দিয়ে ভালো করে নেড়ে নিন। পাত্রটি ঢাকনা দিয়ে ঢেকে ৪-৫ মিনিট রান্না করুন।
তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন। “তায়্যিব” থেকে আমাদের রেসিপি প্ল্যাটফর্মের পথচলা শুরু হয়েছে। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।
আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), প্রিন্ট (প্রিমিয়াম প্রিন্টিং ও দ্রুত হোম ডেলিভারি), ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।
বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org
এবার প্যানে স্বাদ মতো লবণ, বাকি আধা চা চামচ মরিচ গুঁড়া, গরম মসলা গুঁড়া, ধনে গুঁড়া এবং ১ কাপ পানি যোগ করুন। সব উপকরণ শেষবারের মতো ভালোভাবে মিশিয়ে নিয়ে পুনরায় ঢাকনা দিয়ে ঢেকে দিন। মাংস এবং ডাল পুরোপুরি নরম ও সেদ্ধ হওয়া পর্যন্ত মাঝারি-কম আঁচে রান্না করুন। ঝোল মাখা মাখা হয়ে এলে ওপর থেকে ফ্রেশ ধনেপাতা কুচি ছিটিয়ে নামিয়ে নিন। তৈরি হয়ে গেল রাজকীয় স্বাদের ছোলার ডালে গরুর মাংস। গরম গরম পরিবেশন করুন।


