পেরি পেরি চিকেন উইথ পেরি পেরি রাইস
রেসিপি ও ছবিঃ রাফিয়া মোর্তুজা
উপকরণঃ
পেরি পেরি সস ও মেরিনেশনের উপকরণঃ (চিকেন ও রাইস উভয়ের জন্য)
লাল মরিচ (স্বাদ ও ঝাল অনুযায়ী) ২–৬ টি
লাল ক্যাপসিকাম (বড় সাইজের) ১ টি
লেবুর রস ১ টি
পাপরিকা পাউডার ১ টে চামচ
ওরিগানো ১ টে চামচ
লাল মরিচ গুঁড়া (আধা চা চামচ) ½ চা চামচ
কালো গোলমরিচ গুঁড়া ১ চা চামচ
রসুন ৫ কোয়া
ডার্ক ভিনেগার ৪ টে চামচ
ভেজিটেবল বা অলিভ অয়েল (আধা কাপ) ½ কাপ
লাল বা কমলা ফুড কালার (ঐচ্ছিক) ¼ চা চামচ
লবণ (স্বাদমতো) ২ চা চামচ
পেরি পেরি রাইসের উপকরণঃ ভাত (রান্না করা) ১ কাপ
পেঁয়াজ (ছোট সাইজের, ডাইস বা চৌকো করে কাটা) ১ টি
সবুজ ক্যাপসিকাম (ডাইস বা চৌকো করে কাটা) ১ টি
পেরি পেরি সস (বানিয়ে রাখা সস থেকে) ২ টে চামচ
টমেটো কেচাপ ১ টে চামচ
সয়া সস ২ টে চামচ
রসুন বাটা খুব সামান্য
মাখন (বাটার) ২ টে চামচ
লবণ স্বাদমতো
চিকেন উপকরণঃ মুরগির মাংস (বড় ৪ টুকরা করে কাটা) ১ টি
সরিষার তেল (গ্রিল করার জন্য) ১ টে চামচ
রান্না করার নিয়মঃ
পেরি পেরি সস তৈরিঃ ব্লেন্ডারের পাত্রে লাল মরিচ, লাল ক্যাপসিকাম, লেবুর রস, পাপরিকা পাউডার, ওরিগানো, লাল মরিচ গুঁড়া, কালো গোলমরিচ গুঁড়া, রসুন কোয়া, ডার্ক ভিনেগার, অলিভ বা ভেজিটেবল অয়েল, ফুড কালার ও লবণ একসাথে নিন। সব উপকরণ খুব ভালোভাবে ব্লেন্ড করে মসৃণ পেরি পেরি সস বানিয়ে নিন।
বিশেষ টিপসঃ এই সসটি ব্যবহারের অন্তত ১ দিন আগে বানিয়ে ফ্রিজে রেখে দিলে মসলার ফ্লেভার খুব সুন্দরভাবে ডেভেলপ করে।
চিকেন মেরিনেশন ও গ্রিলিংঃ মুরগির মাংসের ৪ টি টুকরা ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। বানিয়ে রাখা পেরি পেরি সসের অর্ধেক অংশ দিয়ে চিকেনের টুকরাগুলো ভালোভাবে মাখিয়ে নিন। ঢাকনা দিয়ে অন্তত ৭–৮ ঘণ্টা ফ্রিজে মেরিনেট হওয়ার জন্য রেখে দিন।
তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন।
এই আস্থার জায়গা থেকেই আমাদের এই রেসিপি প্ল্যাটফর্মের পথচলা। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।
আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), প্রিন্ট (প্রিমিয়াম প্রিন্টিং ও দ্রুত হোম ডেলিভারি) ও ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।
বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org
একটি গ্রিল প্যানে ১ টে চামচ সরিষার তেল দিয়ে মাঝারি-কম আঁচে গরম করুন। মেরিনেট করা চিকেনের টুকরাগুলো প্যানে দিয়ে উল্টে-পাল্টে গ্রিল করতে থাকুন। রান্নার মাঝে মাঝে প্যানে ছড়িয়ে যাওয়া সরিষার তেল ও মসলা ব্রাশে করে চিকেনের গায়ে মাখিয়ে দিন। এতে চিকেন ড্রাই হবে না এবং জুসি থাকবে। একটি কাঁটা চামচ বা চিমটা দিয়ে চেক করে নিন ভেতরটা সেদ্ধ হয়েছে কিনা। ভেতরে শক্ত বা গোলাপি ভাব না থাকলে এবং সুন্দর গ্রিল মার্ক আসলে চুলা থেকে নামিয়ে নিন।
পেরি পেরি রাইস তৈরিঃ প্যানে বাটার বা মাখন গরম করে ডাইস করা পেঁয়াজ দিয়ে ভাজতে থাকুন। পেঁয়াজ হালকা স্বচ্ছ হয়ে এলে খুব সামান্য রসুন বাটা ও সবুজ ক্যাপসিকাম দিয়ে ১ মিনিট ভেজে নিন। এরপর ২ টে চামচ তৈরি পেরি পেরি সস ও ১ টে চামচ টমেটো কেচাপ দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিন। পূর্বে থেকে রান্না করা ভাত দিয়ে ভালো করে মেশান, যেন সস ভাতের সাথে ভালোভাবে লেগে যায়। সবশেষে সয়া সস ছড়িয়ে ভালো করে মিশিয়ে নিন এবং একদম অল্প আঁচে ১০ মিনিট দমে রাখুন। তৈরি হয়ে গেল রেস্তোরাঁ স্টাইলের মুখরোচক পেরি পেরি চিকেন উইথ পেরি পেরি রাইস।
















