অরেঞ্জ পান্নাকোটা
রেসিপি ও ছবিঃ রুশনা চৌধুরী
উপকরণঃ হেভি ক্রিম ৪ কাপ
পাউডার জেলাটিন ১ টে চামচ
পানি (জেলাটিন ভেজানোর জন্য) ৩ টে চামচ
চিনি ৩/৪ কাপ
অরেঞ্জ জেলি ক্রিস্টাল ১ প্যাকেট
পানি (জেলি তৈরির জন্য) ৪০০ মিলি
কমলা ১ কাপ (সাজানোর জন্য ও ঐচ্ছিক)
তৈরি করার নিয়মঃ প্রথমে ছোট বাটিতে পানির ওপর জেলাটিন ছিটিয়ে দিন এবং ১০ মিনিট ভিজতে দিন। এটি একপাশে সরিয়ে রাখুন।
একটি সসপ্যানে হেভি ক্রিম এবং চিনি নিয়ে মাঝারি আঁচে গরম করুন। চিনি গলে যাওয়া পর্যন্ত মাঝে মধ্যে নাড়তে থাকুন। মিশ্রণটি ফুটে ওঠার উপক্রম হলেই চুলা বন্ধ করে দিন। এবার আগে থেকে ভিজিয়ে রাখা জেলাটিন এতে দিয়ে দিন এবং ভালোভাবে নেড়ে মিশিয়ে নিন যাতে জেলাটিন পুরোপুরি গলে যায়। তৈরি করা ক্রিমের মিশ্রণটি গ্লাস বা ডেজার্ট কাপে ঢেলে নিন। এটি জমার জন্য কিছুক্ষণ সময় দিন।
তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন। “তায়্যিব” থেকে আমাদের রেসিপি প্ল্যাটফর্মের পথচলা শুরু হয়েছে। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।
আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), প্রিন্ট (প্রিমিয়াম প্রিন্টিং ও দ্রুত হোম ডেলিভারি), ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।
বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org
অন্য একটি পাত্রে ৪০০ মিলি (২ কাপ) পানি নিন। এতে অরেঞ্জ জেলি ক্রিস্টালের প্যাকেটে থাকা সবটুকু পাউডার দিয়ে দিন। মিশ্রণটি জ্বাল দিয়ে ফুটিয়ে নিন এবং পাউডার পুরোপুরি গলে যাওয়া পর্যন্ত নাড়ুন। আগে থেকে তৈরি করে রাখা সাদা মিশ্রণটি কিছুটা সেট হয়ে এলে তার ওপর সাবধানে জেলির মিশ্রণটি ঢেলে দিন। এবার এটি ঘরের স্বাভাবিক তাপমাত্রায় ৩০-৪০ মিনিট রেখে দিন। আপনি চাইলে আরও ভালো ফলাফলের জন্য এটি রেফ্রিজারেটরেও রাখতে পারেন। পান্নাকোটা পুরোপুরি সেট হয়ে গেলে ওপরে কমলার টুকরো দিয়ে সাজিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।
