Home উৎসব আমন্ড অ্যান্ড ব্যানানা স্মুদি

আমন্ড অ্যান্ড ব্যানানা স্মুদি

আমন্ড অ্যান্ড ব্যানানা স্মুদি

রেসিপি ও ছবিঃ রুশনা চৌধুরী

উপকরণঃ বড় পাকা কলা (খোসা ছাড়িয়ে টুকরো করা) ১টি
কাঠবাদাম বা আমন্ড ১ কাপ
দুধ ২ কাপ
ভ্যানিলা এসেন্স ১/২ চা চামচ
দারুচিনি গুঁড়া ১ চিমটি

তৈরি করার নিয়মঃ ব্লেন্ডারে প্রথমে বাদাম ও দুধ নিয়ে ভালো করে মিশিয়ে নিন। তারপর এতে হিমায়িত বা জমানো কলার টুকরো এবং ভ্যানিলা এসেন্স যোগ করুন। মিশ্রণটি একদম মসৃণ হওয়া পর্যন্ত ব্লেন্ড করুন। স্মুদি তৈরি হয়ে গেলে একটি বড় গ্লাসে ঢালুন। পরিবেশন করার আগে ওপর থেকে এক চিমটি দারুচিনি গুঁড়া ছিটিয়ে দিন। পুষ্টিকর এই স্মুদিটি আপনার সকালের নাস্তায় বা বিকেলের এনার্জি ড্রিঙ্ক হিসেবে দারুণ কাজ করবে।

Previous articleমিক্সড ফ্রুট স্মুদি
Next articleঅরেঞ্জ পান্নাকোটা
রেসিপি (www.Tayyib.org)
“রেসিপি” — তায়্যিব-এর একটি ভালোবাসার উদ্যোগ। খাবারের প্রতিটি গল্পই শুরু হয় মায়ের হাতের স্নেহমাখা স্বাদ থেকে, আর সেই স্বাদ ছড়িয়ে পড়ে ঘর থেকে ঘরে, দেশ থেকে বিদেশে, মানুষ থেকে মানুষের হৃদয়ে। আমাদের "রেসিপি" ওয়েবসাইট আজ বাংলাদেশের অন্যতম বৃহৎ ও সমৃদ্ধ রেসিপি প্ল্যাটফর্ম। দেশি ও প্রবাসি বাংলাদেশি রন্ধনশিল্পী, গৃহিণী, ফুড ব্লগার ও পেশাদার শেফ—সবাই মিলে এখানে তৈরি করছেন এক বিশাল রান্নার জগৎ। শুধু বাংলাদেশ নয়, আমাদের রেসিপির স্বাদ এখন ছড়িয়ে পড়েছে ভারত, নেপাল, মালয়েশিয়া, কাতার, দুবাই, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ পৃথিবীর নানা প্রান্তের রান্নাঘরে। যেখানেই বাঙালির রান্নাঘর — সেখানেই “রেসিপি”-এর উপস্থিতি। রান্না শুধু খাবার নয়—এটা স্মৃতি, ঐতিহ্য, এবং ভালোবাসার ভাষা। আর আমরা সেই ভাষা নিইয়ে যাচ্ছি বিশ্বের প্রতিটি বাঙালি হৃদয়ে। “রেসিপি” — আপনার রান্নার সাথী, আপনার স্বাদের পরিবার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here