Homeউৎসবস্পাইসড প্রুন চাটনি

স্পাইসড প্রুন চাটনি

স্পাইসড প্রুন চাটনি

রেসিপি ও ছবিঃ রুশনা চৌধুরী

উপকরণঃ শুকনো প্রুন (বিচি ছাড়া, কুচি করা) ১ কাপ
পানি ১ কাপ
অলিভ অয়েল বা সয়াবিন তেল ১ ও ১/২ টে চামচ
ছোট লাল পেঁয়াজ (কুচি করা) ১ টি
সরিষা দানা ১ ও ১/২ চা চামচ
দারুচিনি গুঁড়া ১/৪ চা চামচ
জায়ফল গুঁড়া ১/৪ চা চামচ (ঐচ্ছিক)
চিলি ফ্লেক্স বা শুকনো মরিচ গুঁড়া ১/৪ চা চামচ
সাদা ভিনেগার ২ টে চামচ
লাল চিনি ২ টে চামচ
লবণ সামান্য
তিল (সাজানোর জন্য) ২ টে চামচ

রান্না করার নিয়মঃ প্রথমে মাইক্রোওয়েভ কাঁচের বাটিতে প্রুন ও পানি নিয়ে প্লাস্টিক র‍্যাপ দিয়ে ঢেকে দিন। মাইক্রোওয়েভে হাই পাওয়ারে ২-৩ মিনিট গরম করুন যতক্ষণ না প্রুনগুলো ফুলে ওঠে। এরপর নামিয়ে ঠান্ডা হতে দিন। মাঝারি সসপ্যানে তেল গরম করুন। তেল গরম হলে তাতে পেঁয়াজ কুচি দিয়ে মাঝারি আঁচে ৫-৬ মিনিট ভাজুন যতক্ষণ না পেঁয়াজ নরম হয়ে আসে।


তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন। “তায়্যিব” থেকে আমাদের রেসিপি প্ল্যাটফর্মের পথচলা শুরু হয়েছে। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।

আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), প্রিন্ট (প্রিমিয়াম প্রিন্টিং ও দ্রুত হোম ডেলিভারি), ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।

বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org


এবার প্যানে সরিষা দানা, দারুচিনি গুঁড়া, জায়ফল গুঁড়া ও চিলি ফ্লেক্স দিয়ে ১-২ মিনিট ভাজুন যতক্ষণ না সুন্দর ঘ্রাণ বের হয়। নরম করে রাখা প্রুন ও তার পানি, ভিনেগার, ব্রাউন সুগার এবং লবণ প্যানে দিয়ে দিন। মাঝারি-কম আঁচে ১৫-২০ মিনিট নাড়াচাড়া করে রান্না করুন যতক্ষণ না মিশ্রণটি জ্যামের মতো ঘন হয়ে আসে। রান্না হয়ে গেলে উপরে তিল ছিটিয়ে দিন এবং নামিয়ে ঠান্ডা হতে দিন। এরপর একটি কাঁচের বয়ামে ভরে ফ্রিজে সংরক্ষণ করুন। এই চাটনি বেশ কয়েকদিন সতেজ ও খাওয়ার উপযোগী থাকবে। দারুণ এই চাটনিটি যেকোনো স্ন্যাকস বা খাবারের সাথে পরিবেশন করতে পারেন।

রেসিপি (www.Tayyib.org)
রেসিপি (www.Tayyib.org)http://recipe.tayyib.org
“রেসিপি” — তায়্যিব-এর একটি ভালোবাসার উদ্যোগ। খাবারের প্রতিটি গল্পই শুরু হয় মায়ের হাতের স্নেহমাখা স্বাদ থেকে, আর সেই স্বাদ ছড়িয়ে পড়ে ঘর থেকে ঘরে, দেশ থেকে বিদেশে, মানুষ থেকে মানুষের হৃদয়ে। আমাদের "রেসিপি" ওয়েবসাইট আজ বাংলাদেশের অন্যতম বৃহৎ ও সমৃদ্ধ রেসিপি প্ল্যাটফর্ম। দেশি ও প্রবাসি বাংলাদেশি রন্ধনশিল্পী, গৃহিণী, ফুড ব্লগার ও পেশাদার শেফ—সবাই মিলে এখানে তৈরি করছেন এক বিশাল রান্নার জগৎ। শুধু বাংলাদেশ নয়, আমাদের রেসিপির স্বাদ এখন ছড়িয়ে পড়েছে ভারত, নেপাল, মালয়েশিয়া, কাতার, দুবাই, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ পৃথিবীর নানা প্রান্তের রান্নাঘরে। যেখানেই বাঙালির রান্নাঘর — সেখানেই “রেসিপি”-এর উপস্থিতি। রান্না শুধু খাবার নয়—এটা স্মৃতি, ঐতিহ্য, এবং ভালোবাসার ভাষা। আর আমরা সেই ভাষা নিইয়ে যাচ্ছি বিশ্বের প্রতিটি বাঙালি হৃদয়ে। “রেসিপি” — আপনার রান্নার সাথী, আপনার স্বাদের পরিবার।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular