Homeবিভিন্ন ধরণের খাবারশিমের বিচি দিয়ে আইড় মাছের ঝোল

শিমের বিচি দিয়ে আইড় মাছের ঝোল

শিমের বিচি দিয়ে আইড় মাছের ঝোল

রেসিপি ও ছবিঃ রুশনা চৌধুরী

উপকরণঃ আইড় মাছ ৮-১০ টুকরা
শিমের বিচি (কাঁচা) ৩ কাপ
পেঁয়াজ কুঁচি ১/৪ কাপ
পেঁয়াজ বাটা ২ টে চামচ
হলুদ গুঁড়া ১ ও ১/২ চা চামচ
মরিচ গুঁড়া ২ চা চামচ
জিরা গুঁড়া ১/২ চা চামচ
ধনেপাতা কুঁচি ৩ টে চামচ
লবণ স্বাদ মতো
রসুন বাটা ১ চা চামচ
সয়াবিন তেল পরিমাণ মতো
কাঁচা মরিচ ৩-৪ টি

রান্না করার নিয়মঃ প্রথমে শিমের বিচিগুলো ৩-৪ ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখুন। এরপর বিচির খোসা ফেলে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে রাখুন। আইড় মাছের টুকরাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিন।

চুলায় রান্নার পাত্র বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিন। তেল গরম হয়ে এলে এতে পেঁয়াজ কুঁচি দিয়ে হালকা বাদামি করে ভেজে নিন। রসুন বাটা ও পেঁয়াজ বাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিন। তারপর হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া ও জিরা গুঁড়া সামান্য পানি দিয়ে কষিয়ে নিন। মশলা কষানো হলে মাছের টুকরাগুলো দিয়ে দিন। মাছ হালকা ভাবে কষিয়ে নিয়ে একটি প্লেটে সাবধানে তুলে রাখুন।


তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন। “তায়্যিব” থেকে আমাদের রেসিপি প্ল্যাটফর্মের পথচলা শুরু হয়েছে। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।

আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), প্রিন্ট (প্রিমিয়াম প্রিন্টিং ও দ্রুত হোম ডেলিভারি), ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।

বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org


এখন ওই মশলার মধ্যেই ভিজিয়ে রাখা শিমের বিচিগুলো দিয়ে কিছুক্ষণ ভুনে নিন। এরপর পরিমাণ মতো গরম পানি দিয়ে দিন। ঝোল ফুটে উঠলে এবং শিমের বিচিগুলো প্রায় সেদ্ধ হয়ে এলে আগে থেকে তুলে রাখা মাছের টুকরাগুলো দিয়ে দিন। ঝোল ঘন হয়ে এলে ওপরে ধনেপাতা কুঁচি ও কাঁচা মরিচ ছড়িয়ে দিন। ঝোল আপনার পছন্দমতো কমে এলে নামিয়ে নিন। গরম ভাতের সাথে পরিবেশন করুন মজাদার শিমের বিচি দিয়ে আইড় মাছের এই ঝোল।

রেসিপি (www.Tayyib.org)
রেসিপি (www.Tayyib.org)http://recipe.tayyib.org
“রেসিপি” — তায়্যিব-এর একটি ভালোবাসার উদ্যোগ। খাবারের প্রতিটি গল্পই শুরু হয় মায়ের হাতের স্নেহমাখা স্বাদ থেকে, আর সেই স্বাদ ছড়িয়ে পড়ে ঘর থেকে ঘরে, দেশ থেকে বিদেশে, মানুষ থেকে মানুষের হৃদয়ে। আমাদের "রেসিপি" ওয়েবসাইট আজ বাংলাদেশের অন্যতম বৃহৎ ও সমৃদ্ধ রেসিপি প্ল্যাটফর্ম। দেশি ও প্রবাসি বাংলাদেশি রন্ধনশিল্পী, গৃহিণী, ফুড ব্লগার ও পেশাদার শেফ—সবাই মিলে এখানে তৈরি করছেন এক বিশাল রান্নার জগৎ। শুধু বাংলাদেশ নয়, আমাদের রেসিপির স্বাদ এখন ছড়িয়ে পড়েছে ভারত, নেপাল, মালয়েশিয়া, কাতার, দুবাই, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ পৃথিবীর নানা প্রান্তের রান্নাঘরে। যেখানেই বাঙালির রান্নাঘর — সেখানেই “রেসিপি”-এর উপস্থিতি। রান্না শুধু খাবার নয়—এটা স্মৃতি, ঐতিহ্য, এবং ভালোবাসার ভাষা। আর আমরা সেই ভাষা নিইয়ে যাচ্ছি বিশ্বের প্রতিটি বাঙালি হৃদয়ে। “রেসিপি” — আপনার রান্নার সাথী, আপনার স্বাদের পরিবার।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular