Home উৎসব পেস্তা আমের লাচ্ছি

পেস্তা আমের লাচ্ছি

পেস্তা-আমের লাচ্ছি

রেসিপি ও ছবিঃ রুশনা চৌধুরী

উপকরণঃ আম (খোসা ছাড়িয়ে ছোট টুকরো করা) ২টি
পেস্তা বাদাম ১ কাপ
তরল দুধ ১ কাপ
চিনি ১/২ কাপ (বা স্বাদমতো)
এলাচ গুঁড়া এক চিমটি (ঐচ্ছিক)
বরফের টুকরো (পরিবেশনের সময় প্রয়োজন অনুযায়ী) কয়েকটি


তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন। “তায়্যিব” থেকে আমাদের রেসিপি প্ল্যাটফর্মের পথচলা শুরু হয়েছে। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।

আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), প্রিন্ট (প্রিমিয়াম প্রিন্টিং ও দ্রুত হোম ডেলিভারি), ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।

বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org


তৈরি করার নিয়মঃ প্রথমে ব্লেন্ডারে দুধ ও পেস্তা বাদাম এক সাথে দিয়ে ভালো করে ব্লেন্ড করে একটি মিহি পেস্ট তৈরি করে নিন। তারপর ব্লেন্ডারে থাকা পেস্তা-দুধের মিশ্রণের সাথে টুকরো করে রাখা আম এবং চিনি দিয়ে দিন। সবকিছু একসাথে খুব ভালোভাবে ব্লেন্ড করুন যতক্ষণ না। এটি একটি মসৃণ মিশ্রণে পরিণত হয়। মিশ্রণটি ব্লেন্ড হয়ে গেলে এতে বরফের টুকরোগুলো দিয়ে আরও কিছুক্ষণ ব্লেন্ড করে নিন। সবশেষে এলাচ গুঁড়ো ছড়িয়ে দিয়ে হালকা মিশিয়ে নিন। গ্লাসে ঢেলে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন মজাদার ও পুষ্টিকর এই পেস্তা-আমের লাচ্ছি।

Previous articleশিমের বিচি দিয়ে আইড় মাছের ঝোল
Next articleকুনাফা
রেসিপি (www.Tayyib.org)
“রেসিপি” — তায়্যিব-এর একটি ভালোবাসার উদ্যোগ। খাবারের প্রতিটি গল্পই শুরু হয় মায়ের হাতের স্নেহমাখা স্বাদ থেকে, আর সেই স্বাদ ছড়িয়ে পড়ে ঘর থেকে ঘরে, দেশ থেকে বিদেশে, মানুষ থেকে মানুষের হৃদয়ে। আমাদের "রেসিপি" ওয়েবসাইট আজ বাংলাদেশের অন্যতম বৃহৎ ও সমৃদ্ধ রেসিপি প্ল্যাটফর্ম। দেশি ও প্রবাসি বাংলাদেশি রন্ধনশিল্পী, গৃহিণী, ফুড ব্লগার ও পেশাদার শেফ—সবাই মিলে এখানে তৈরি করছেন এক বিশাল রান্নার জগৎ। শুধু বাংলাদেশ নয়, আমাদের রেসিপির স্বাদ এখন ছড়িয়ে পড়েছে ভারত, নেপাল, মালয়েশিয়া, কাতার, দুবাই, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ পৃথিবীর নানা প্রান্তের রান্নাঘরে। যেখানেই বাঙালির রান্নাঘর — সেখানেই “রেসিপি”-এর উপস্থিতি। রান্না শুধু খাবার নয়—এটা স্মৃতি, ঐতিহ্য, এবং ভালোবাসার ভাষা। আর আমরা সেই ভাষা নিইয়ে যাচ্ছি বিশ্বের প্রতিটি বাঙালি হৃদয়ে। “রেসিপি” — আপনার রান্নার সাথী, আপনার স্বাদের পরিবার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here