Home উৎসব কুনাফা

কুনাফা

কুনাফা

রেসিপি ও ছবিঃ রুশনা চৌধুরী

উপকরণঃ কাতাইফি ডাফ ১ প্যাকেট
রিকোটা চিজ ৪২৬গ্রাম
মোজারেলা চিজ (কুরানো) ১ কাপ
চিনি ১/৩ কাপ
আনসল্টেড মাখন ৩৪০গ্রাম
ফুড কালার পছন্দমতো (ঐচ্ছিক)

সিরার উপকরণঃ চিনি ১ কাপ
পানি ১/২ কাপ
লেবুর রস ১ চা চামচ
গোলাপ জল ১/৮ চা চামচ

তৈরি করার নিয়মঃ প্রথমে ওভেন ৩৫০° ফারেনহাইট তাপমাত্রায় প্রি-হিট করে নিন। ফুড প্রসেসরের সাহায্যে ফ্রোজেন কাতাইফি ডাফগুলো কুচি কুচি করে কেটে নিন। এবার একটি বড় মিক্সিং বাটিতে এই ডাফগুলো রাখুন। অন্য একটি বাটিতে রিকোটা চিজ, মোজারেলা চিজ এবং ১/৩ কাপ চিনি একসাথে মিশিয়ে চিজের মিশ্রণ তৈরি করে রাখুন।

একটি পাত্রে মাখন গলিয়ে নিন। মাখন গলে গেলে ওপরের সাদা ফেনাগুলো চামচ দিয়ে তুলে ফেলে পরিষ্কার মাখন আলাদা করে নিন। এবার এই মাখন ডাফের ওপর ঢেলে দিন। হাত দিয়ে ডাফ ও মাখন খুব ভালোভাবে মাখিয়ে নিন। যেন প্রতিটি ডাফ মাখন শুষে নেয়। (যদি ফুড কালার ব্যবহার করতে চান। তবে এখন মেশাতে পারেন)।

একটি গোল বা চারকোনা বেকিং প্যানে মাখানো ডাফের অর্ধেকটা সমানভাবে ছড়িয়ে দিন এবং হাত দিয়ে চেপে চেপে বসিয়ে দিন। এরপর ওপরে চিজের মিশ্রণটি সমানভাবে ছড়িয়ে দিন। সবশেষে বাকি অর্ধেক ডাফ ওপরে ছড়িয়ে দিয়ে হালকা হাতে চেপে দিন। ওভেনে ৩০ থেকে ৩৫ মিনিট বেক করুন। চিজ সামান্য গোল্ডেন কালার হয়ে এলে এবং ধারের দিকটা বাদামি ও ক্রিস্পি হলে বের করে নিন।

সিরা তৈরিঃ কুনাফা ওভেনে থাকাকালীন সিরা তৈরি করে নিন। ছোট একটি সসপ্যানে পানি ও চিনি মিশিয়ে চুলায় জ্বাল দিন। ফুটে উঠলে লেবুর রস দিয়ে ৫-৭ মিনিট নাড়তে থাকুন যতক্ষণ না মিশ্রণটি কিছুটা ঘন হয়। চুলা থেকে নামিয়ে গোলাপ জল মিশিয়ে নিন। ওভেন থেকে কুনাফা বের করে একটি বড় সার্ভিং ডিশ বা প্লেট ওপরের দিকে রেখে সাবধানে উল্টে দিন। যেন ক্রিস্পি লেয়ারটি ওপরে থাকে। এবার ওপরে তৈরি করে রাখা সিরাটুকু ছড়িয়ে দিন। আপনার পছন্দমতো চারকোনা বা ত্রিকোণাকৃতি করে কেটে গরম গরম অথবা ঠান্ডা পরিবেশন করুন মজাদার কুনাফা।

Previous articleপেস্তা আমের লাচ্ছি
Next articleকাঁচকি মাছ চচ্চড়ি
রেসিপি (www.Tayyib.org)
“রেসিপি” — তায়্যিব-এর একটি ভালোবাসার উদ্যোগ। খাবারের প্রতিটি গল্পই শুরু হয় মায়ের হাতের স্নেহমাখা স্বাদ থেকে, আর সেই স্বাদ ছড়িয়ে পড়ে ঘর থেকে ঘরে, দেশ থেকে বিদেশে, মানুষ থেকে মানুষের হৃদয়ে। আমাদের "রেসিপি" ওয়েবসাইট আজ বাংলাদেশের অন্যতম বৃহৎ ও সমৃদ্ধ রেসিপি প্ল্যাটফর্ম। দেশি ও প্রবাসি বাংলাদেশি রন্ধনশিল্পী, গৃহিণী, ফুড ব্লগার ও পেশাদার শেফ—সবাই মিলে এখানে তৈরি করছেন এক বিশাল রান্নার জগৎ। শুধু বাংলাদেশ নয়, আমাদের রেসিপির স্বাদ এখন ছড়িয়ে পড়েছে ভারত, নেপাল, মালয়েশিয়া, কাতার, দুবাই, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ পৃথিবীর নানা প্রান্তের রান্নাঘরে। যেখানেই বাঙালির রান্নাঘর — সেখানেই “রেসিপি”-এর উপস্থিতি। রান্না শুধু খাবার নয়—এটা স্মৃতি, ঐতিহ্য, এবং ভালোবাসার ভাষা। আর আমরা সেই ভাষা নিইয়ে যাচ্ছি বিশ্বের প্রতিটি বাঙালি হৃদয়ে। “রেসিপি” — আপনার রান্নার সাথী, আপনার স্বাদের পরিবার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here