রোস্টেড ব্রাসেলস স্প্রাউটস সালাদ
রেসিপি ও ছবিঃ রুশনা চৌধুরী
সালাদের উপকরণঃ ব্রাসেলস স্প্রাউটস ২৩০ গ্রাম
অলিভ অয়েল আধা টে চামচ
লবণ সামান্য (স্বাদমতো)
লেটুস পাতা ৩-৪ মুঠো
গাজর (লম্বা পাতলা করে স্লাইস করা) ১-২ মুঠো
শসা (কুচি বা স্লাইস করা) ১-২ মুঠো
লাল ক্যাপসিকাম (কুচি করা) ১-২ মুঠো
পানি (ব্রাসেলস স্প্রাউটস সেদ্ধ করার জন্য) ১ কাপ
ড্রেসিংয়ের জন্যঃ ভিনেগার ১ টে চামচ
অলিভ অয়েল ১ টে চামচ
লেবুর রস ১ টে চামচ
সাজানোর জন্যঃ লাল পেঁয়াজ (গোল রিং আকারে কাটা ও মাঝারি) ১টি
তৈরি করার নিয়মঃ প্রথমে ওভেন ৪০০° ফারেনহাইট (বা ২০০° সেলসিয়াস) তাপমাত্রায় প্রি-হিট করুন। ব্রাসেলস স্প্রাউটসগুলো ভালো করে ধুয়ে অর্ধেক করে কেটে নিন। তারপর পাত্রে ১ কাপ পানি দিয়ে ব্রাসেলস স্প্রাউটসগুলো ৩-৫ মিনিট ভাপিয়ে বা সেদ্ধ করে নিন। এরপর স্টেইনার দিয়ে পানি ঝরিয়ে ঠান্ডা হতে দিন। সেদ্ধ করা স্প্রাউটসগুলোর সাথে আধা টে চামচ অলিভ অয়েল ও সামান্য লবণ মাখিয়ে নিন।
তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন। “তায়্যিব” থেকে আমাদের রেসিপি প্ল্যাটফর্মের পথচলা শুরু হয়েছে। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।
আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), প্রিন্ট (প্রিমিয়াম প্রিন্টিং ও দ্রুত হোম ডেলিভারি), ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।
বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org
এবার ওভেনে ২০-২৫ মিনিট রোস্ট করুন। যতক্ষণ না এগুলো নরম ও হালকা বাদামি রঙের হয়ে আসে। ছোট বাটিতে ভিনেগার, অলিভ অয়েল এবং লেবুর রস নিয়ে ভালো করে ফেটিয়ে মিশিয়ে নিন। বড় পাত্রে লেটুস পাতা, গাজর, শসা, ক্যাপসিকাম এবং রোস্ট করা ব্রাসেলস স্প্রাউটস দিয়ে হালকাভাবে মিশিয়ে নিন। এবার তৈরি করা ড্রেসিংটুকু সালাদের ওপর ছড়িয়ে দিয়ে ভালো করে টস করুন। সবশেষে গোল রিং আকারে কাটা লাল পেঁয়াজ দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।
টিপস: ব্রাসেলস স্প্রাউটস খুব বেশি সেদ্ধ করবেন না। এতে সালাদের টেক্সচার নষ্ট হতে পারে। ফ্রেশ সবজি ব্যবহারের চেষ্টা করবেন। এতে সালাদের স্বাদ বহুগুণ বেড়ে যাবে। উপভোগ করুন আপনার এই স্বাস্থ্যকর সালাদ।
