জিলাপি

জিলাপি

রেসিপি ও ছবিঃ রুশনা চৌধুরী

উপকরণঃ

ব্যাটারের (খামির) জন্যঃ ময়দা ১ কাপ
বেসন ১ টে চামচ
কর্ণফ্লাওয়ার ১ টে চামচ
ইনস্ট্যান্ট ইস্ট ১ চা চামচ
টক দই ২ চা চামচ
ঘি বা তেল ১ টে চামচ
হলুদ রং সামান্য (ইচ্ছা অনুযায়ী)
কুসুম গরম পানি পরিমাণ মতো

সিরার জন্যঃ চিনি দেড় কাপ
পানি ১ কাপ
লেবুর রস ১ চা চামচ
এলাচ (আস্ত) ৪-৫টি

তৈরি করার নিয়মঃ প্রথমে বড় বাটিতে ময়দা, বেসন, কর্ণফ্লাওয়ার এবং ইনস্ট্যান্ট ইস্ট দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এতে টক দই, ঘি (বা তেল) এবং সামান্য হলুদ রং মিশিয়ে নিন। এখন অল্প অল্প করে কুসুম গরম পানি মেশাতে হুইস্ক দিয়ে ভালো করে ফেটান। খামির এমন করে তৈরি করতে হবে যাতে খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন না হয়। মিশ্রণটি তৈরি হয়ে গেলে বাটিকে ঢাকনা দিয়ে ঢেকে কোনো গরম জায়গায় ৪০-৪৫ মিনিটের জন্য রেখে দিন। এতে ব্যাটারটি ফুলে উঠবে। ৪০-৪৫ মিনিট পর ঢাকনা খুলে ব্যাটারটি চামচ দিয়ে ভালো করে আবার মিশিয়ে নিন।

এবার মিশ্রণটি সস বা নজেলযুক্ত বোতলে (জিপলক ব্যাগে ছিদ্র করে) ভরে নিন। কড়াইতে ডুবো তেল গরম হতে দিন। তেল গরম হয়ে গেলে বোতলটি টিপে হাত ঘুরিয়ে ঘুরিয়ে গরম তেলে জিলাপির আকারে ব্যাটার দিন। মাঝারি আঁচে জিলাপিগুলো সোনালি রং না হওয়া পর্যন্ত ভেজে তুলুন।


তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন। “তায়্যিব” থেকে আমাদের রেসিপি প্ল্যাটফর্মের পথচলা শুরু হয়েছে। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।

আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।

বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org


চিনির সিরা তৈরিঃ একটি পাত্রে চিনি, পানি, এলাচ এবং লেবুর রস দিয়ে জ্বাল দিন। সিরাটি একটু আঠালো হয়ে এলে চুলার আঁচ একদম কমিয়ে দিন (যাতে সিরা গরম থাকে কিন্তু শুকিয়ে না যায়)।

ভাজা জিলাপিগুলো তেল থেকে তুলে সরাসরি হালকা গরম সিরার মধ্যে দিয়ে দিন। এপিঠ-ওপিঠ করে ১ মিনিট সিরায় ভিজিয়ে রাখুন। এরপর সিরা থেকে তুলে একটি প্লেটে সাজিয়ে পরিবেশন করুন মুচমুচে জিলাপি।

রেসিপি (www.Tayyib.org)
রেসিপি (www.Tayyib.org)http://recipe.tayyib.org
“রেসিপি” — তায়্যিব-এর একটি ভালোবাসার উদ্যোগ। খাবারের প্রতিটি গল্পই শুরু হয় মায়ের হাতের স্নেহমাখা স্বাদ থেকে, আর সেই স্বাদ ছড়িয়ে পড়ে ঘর থেকে ঘরে, দেশ থেকে বিদেশে, মানুষ থেকে মানুষের হৃদয়ে। আমাদের "রেসিপি" ওয়েবসাইট আজ বাংলাদেশের অন্যতম বৃহৎ ও সমৃদ্ধ রেসিপি প্ল্যাটফর্ম। দেশি ও প্রবাসি বাংলাদেশি রন্ধনশিল্পী, গৃহিণী, ফুড ব্লগার ও পেশাদার শেফ—সবাই মিলে এখানে তৈরি করছেন এক বিশাল রান্নার জগৎ। শুধু বাংলাদেশ নয়, আমাদের রেসিপির স্বাদ এখন ছড়িয়ে পড়েছে ভারত, নেপাল, মালয়েশিয়া, কাতার, দুবাই, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ পৃথিবীর নানা প্রান্তের রান্নাঘরে। যেখানেই বাঙালির রান্নাঘর — সেখানেই “রেসিপি”-এর উপস্থিতি। রান্না শুধু খাবার নয়—এটা স্মৃতি, ঐতিহ্য, এবং ভালোবাসার ভাষা। আর আমরা সেই ভাষা নিইয়ে যাচ্ছি বিশ্বের প্রতিটি বাঙালি হৃদয়ে। “রেসিপি” — আপনার রান্নার সাথী, আপনার স্বাদের পরিবার।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular