Homeমিষ্টিপুডিংঅরেঞ্জ কাস্টার্ড বিস্কুট পুডিং

অরেঞ্জ কাস্টার্ড বিস্কুট পুডিং

অরেঞ্জ কাস্টার্ড বিস্কুট পুডিং

রেসিপি ও ছবিঃ শম্পা ব্যানার্জী

গরমের এই সময়ে হাতের কাছে থাকা সামান্য কিছু বিস্কুট আর কমলার রস দিয়ে ঝটপট তৈরি করে নিতে পারেন এই পুডিং। এর স্বাদ ছোট-বড় সবারই মন কেড়ে নেবে।

উপকরণঃ বিস্কুট (ক্রিম ক্র্যাকার বিস্কুট) ৩ প্যাকেট
কমলার রস ৩ কাপ
কাস্টার্ড পাউডার (ভ্যানিলা ফ্লেভার) ২ টে চামচ
চিনি (স্বাদমতো) ৪ টে চামচ
কর্ণফ্লাওয়ার ১ চা চামচ
ফ্রেশ ক্রিম ৪০০ মিলি
তরল দুধ (বিস্কুট ভেজানোর জন্য) ২ কাপ
মাখন ১ চা চামচ

সাজানোর জন্যঃ চেরি ফল, পেস্তা বাদাম কুচি ও নারকেল কোড়া (শুকনো)।

তৈরি করার নিয়মঃ প্রথমে একটি প্যানে ২ কাপ কমলার রসের সাথে ২ টে চামচ চিনি এবং ২ টে চামচ কাস্টার্ড পাউডার ভালো করে মিশিয়ে নিন। এবার চুলায় জ্বাল দিয়ে মিশ্রণটি ঘন হয়ে আসা পর্যন্ত নাড়তে থাকুন। ঘন হয়ে গেলে নামিয়ে একটু ঠান্ডা করে নিন।

একটি কাঁচের চারকোনা ডিশ বা বাটি নিন। এবার ২ কাপ তরল দুধে একটি একটি করে বিস্কুট চুবিয়ে ডিশের তলায় সুন্দর করে বিছিয়ে দিন। প্রথম লেয়ার বিস্কুট দেওয়া হয়ে গেলে তার ওপর হালকা গরম অরেঞ্জ কাস্টার্ডের মিশ্রণটি সমানভাবে ছড়িয়ে দিন। একইভাবে বিস্কুট দুধে ভিজিয়ে কাস্টার্ডের ওপর বিছিয়ে দিন। এভাবে মোট ৩টি লেয়ার তৈরি করুন। সবচেয়ে ওপরের লেয়ারটি হবে বিস্কুটের। এই বিস্কুটের ওপর ফ্রেশ ক্রিম ঢেলে সমান করে দিন। চাইলে কাঁটা চামচ দিয়ে ক্রিমের ওপর হালকা ডিজাইন করে নিতে পারেন।

একটি ছোট পাত্রে বাকি ১ কাপ কমলার রস, ২ টে চামচ চিনি এবং ১ চা চামচ কর্ণফ্লাওয়ার গুলে নিয়ে চুলায় জ্বাল দিন। মিশ্রণটি ঘন হয়ে এলে তাতে ১ চা চামচ মাখন মিশিয়ে নামিয়ে নিন। তৈরি হয়ে গেল আপনার অরেঞ্জ সস। এবার এই অরেঞ্জ সসটি ক্রিমের লেয়ারের ওপর সমানভাবে ঢেলে দিন। ডিশটি নরমাল ফ্রিজে অন্তত ৪ ঘণ্টা রেখে জমতে দিন। পুডিং জমে গেলে ফ্রিজ থেকে বের করে ছুরি দিয়ে চারকোনা পিস করে কাটুন। সবশেষে পরিবেশনের আগে প্রতিটি টুকরোর ওপর পেস্তা বাদাম কুচি, চেরি ফল আর শুকনো নারকেলের গুঁড়া ছিটিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার অরেঞ্জ কাস্টার্ড বিস্কুট পুডিং।

পরামর্শ: ভালো ফ্লেভারের জন্য ফ্রেশ কমলার রস ব্যবহার করার চেষ্টা করবেন। তবে হাতের কাছে না থাকলে ভালো মানের প্যাকেটজাত জুসও ব্যবহার করা যাবে।

রেসিপি (www.Tayyib.org)
রেসিপি (www.Tayyib.org)http://recipe.tayyib.org
“রেসিপি” — তায়্যিব-এর একটি ভালোবাসার উদ্যোগ। খাবারের প্রতিটি গল্পই শুরু হয় মায়ের হাতের স্নেহমাখা স্বাদ থেকে, আর সেই স্বাদ ছড়িয়ে পড়ে ঘর থেকে ঘরে, দেশ থেকে বিদেশে, মানুষ থেকে মানুষের হৃদয়ে। আমাদের "রেসিপি" ওয়েবসাইট আজ বাংলাদেশের অন্যতম বৃহৎ ও সমৃদ্ধ রেসিপি প্ল্যাটফর্ম। দেশি ও প্রবাসি বাংলাদেশি রন্ধনশিল্পী, গৃহিণী, ফুড ব্লগার ও পেশাদার শেফ—সবাই মিলে এখানে তৈরি করছেন এক বিশাল রান্নার জগৎ। শুধু বাংলাদেশ নয়, আমাদের রেসিপির স্বাদ এখন ছড়িয়ে পড়েছে ভারত, নেপাল, মালয়েশিয়া, কাতার, দুবাই, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ পৃথিবীর নানা প্রান্তের রান্নাঘরে। যেখানেই বাঙালির রান্নাঘর — সেখানেই “রেসিপি”-এর উপস্থিতি। রান্না শুধু খাবার নয়—এটা স্মৃতি, ঐতিহ্য, এবং ভালোবাসার ভাষা। আর আমরা সেই ভাষা নিইয়ে যাচ্ছি বিশ্বের প্রতিটি বাঙালি হৃদয়ে। “রেসিপি” — আপনার রান্নার সাথী, আপনার স্বাদের পরিবার।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular