মাহালাবিয়া
রেসিপি ও ছবিঃ তাসনুভা মাহমুদ নওরিন
উপকরণঃ
মিল্ক পুডিং-এর উপকরণঃ তরল দুধ ১/২ লিটার
পাউডার দুধ ২ টে চামচ
চিনি ৩ টে চামচ এবং ১ চা চামচ
কর্ণফ্লাওয়ার ৩ টে চামচ
গোলাপজল ১/২ চা চামচ
রুহ আফজা লেয়ারের উপকরণঃ পানি ১/৩ কাপ
রুহআফজা ২ টে চামচ
কর্ণফ্লাওয়ার ১ টে চামচ
তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন। “তায়্যিব” থেকে আমাদের রেসিপি প্ল্যাটফর্মের পথচলা শুরু হয়েছে। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।
আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।
বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org
তৈরি করার নিয়মঃ প্রথমে তরল দুধ, গুড়া দুধ, কর্ণফ্লাওয়ার, চিনি সব এক সাথে মিশিয়ে চুলায় বসিয়ে দিন। তারপর দুধ ঘন হয়ে আসলে নামিয়ে গোলাপজল মিশিয়ে বাটিতে ঢেলে নিন। অন্যদিকে পানি, রুহ আফজা, কর্ণফ্লাওয়ার মিশিয়ে চুলায় বসিয়ে দিন। আপনি যতটুকু ঘন সিরাপ চান হয়ে আসলে নামিয়ে সাথে সাথে আগে তৈরি করে রাখা দুধের মিশ্রণের লেয়ারের উপর ঢেলে দিয়ে ফ্রিজে ২-৩ ঘণ্টা রেখে দিন। ঠাণ্ডা হয়ে গেলে উপরে বাদাম কুচি দিয়ে পরিবেশন করুন মজার মাহালাবিয়া।
নোটঃ রুহ আফজা বেশী ঘন হলে পরিমাণে কম দিতে পারেন। এই দুধের কাস্টার্ড আলাদা বাটিতে ও বসাতে পারেন বা একবারে বড় বাটিতে ও বসিয়ে কেটে পরিবেশন করতে পারেন।

