Homeউৎসবচিকেন ঝাল পিঠা

চিকেন ঝাল পিঠা

========================================================

TAYYIB-তায়্যিব” একটি বহুমুখী অনলাইন প্ল্যাটফর্ম যা বিশুদ্ধতা, আস্থা ও নির্ভরযোগ্যতার প্রতীক। “তায়্যিব” শব্দটি আরবি, অর্থ— ভালো, খাঁটি, পবিত্র, বিশুদ্ধ, সুন্দর ও হালাল। আমরা বিশ্বাস করি—খাঁটি চিন্তা, বিশুদ্ধ খাদ্য ও নির্ভরযোগ্য তথ্যই সুন্দর সমাজ গড়ে তোলে।

তায়্যিব কেবল একটি ওয়েবসাইট নয়। এটি আপনার প্রতিদিনের জীবনকে সহজ, সুন্দর ও পরিপূর্ণ করতে গড়ে ওঠা একটি বিশ্বস্ত ডিজিটাল প্ল্যাটফর্ম ও কমিউনিটি—যেখানে একসাথে আছে তথ্য, জ্ঞান, সেবা ও খাঁটি পণ্য।

আমাদের প্রধান ওয়েবসাইট “www.tayyib.org-এ প্রবেশ করলে আপনি বিভিন্ন ওয়েবসাইটের লোগো দেখতে পাবেন। প্রতিটি লোগোতে ক্লিক করে আপনি সহজেই বিভিন্ন ধরণের কেনাকাটা করতে পারবেন এবং প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন।

আমাদের ওয়েবসাইট ঘুরে দেখার আমন্ত্রণ রইল। এতে আপনার প্রয়োজনের সময় সঠিক সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। ধন্যবাদ।

========================================================

চিকেন ঝাল পিঠা

রেসিপি ও ছবিঃ তাহমিন তাম্মি আলম

পিঠার ডো উপকরণঃ ময়দা ১ কাপ
বেকিং পাউডার ১/২ চা চামচ
লবণ স্বাদমতো
সরিষার তেল ১ টে চামচ
কুসুম গরম পানি প্রয়োজন মতো

** সব কিছু একসাথে মিশিয়ে অল্প অল্প পানি দিয়ে সফট ডো তৈরী করে নিন এবং ১৫ মিনিট ঢেকে রাখুন।

পুর তৈরীর নিয়মঃ চিকেন কিমা ১ কাপ
আদা বাটারসুন বাটা ১ চা চামচ
সয়াসস ১ চা চামচ
টমেটো ছোট কিউব ১/৪ কাপ
ক্যাপসিকাম কিউব ১/৪ কাপ
গাজর কুচি ১/৪ কাপ
কাঁচামরিচ কুচি ২ টি
লাল মরিচ গুঁড়া ১ চা চামচ
ম্যাগী স্বাদে ম্যাজিক মসলা ১ প্যাকেট
লবণ স্বাদমতো
পেঁয়াজ কুচি ২ টি

রান্না করার নিয়মঃ প্রথমে প্যানে সরিষার তেল দিয়ে গরম হলে পেঁয়াজ কুচি দিন। পেঁয়াজ নরম হয়ে আসলে চিকেন কিমা দিয়ে একটু নেড়ে নিয়ে আদা বাটা, রসুন বাটা দিয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করুন। কিমা সিদ্ধ হয়ে আসলে তাতে সয়াসস, লবণ, সবজি, কাঁচামরিচ আর লালমরিচ গুঁড়া দিয়ে ৫-১০ মিনিট রান্না করে নিন এবং সব শেষে ম্যাগী মসলা দিয়ে নামিয়ে নিন। এখন ডোটাকে ছয় ভাগে ভাগ করে নিন। লম্বা রুটির মতো বেলে এক সাইডে চাকুর সাহায্যে কেটে নিন ও অন্য সাইডে লম্বা লম্বিভাবে পুর দিয়ে ভাঁজ করে নিন এবং ওপর সাইডটাও এনেও ভাঁজ করে লাগিয়ে দিন। এবার চাকার মতো প্যাঁচিয়ে গোল করে শেষ মাথায় এনে একটু পানি লাগিয়ে চেপে জোড়া লাগিয়ে দিন। প্যানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে মিডিয়াম আঁচে ভেজে তুলুন।

রেসিপি (www.Tayyib.org)
রেসিপি (www.Tayyib.org)http://recipe.tayyib.org
“রেসিপি” — তায়্যিব-এর একটি ভালোবাসার উদ্যোগ। খাবারের প্রতিটি গল্পই শুরু হয় মায়ের হাতের স্নেহমাখা স্বাদ থেকে, আর সেই স্বাদ ছড়িয়ে পড়ে ঘর থেকে ঘরে, দেশ থেকে বিদেশে, মানুষ থেকে মানুষের হৃদয়ে। আমাদের "রেসিপি" ওয়েবসাইট আজ বাংলাদেশের অন্যতম বৃহৎ ও সমৃদ্ধ রেসিপি প্ল্যাটফর্ম। দেশি ও প্রবাসি বাংলাদেশি রন্ধনশিল্পী, গৃহিণী, ফুড ব্লগার ও পেশাদার শেফ—সবাই মিলে এখানে তৈরি করছেন এক বিশাল রান্নার জগৎ। শুধু বাংলাদেশ নয়, আমাদের রেসিপির স্বাদ এখন ছড়িয়ে পড়েছে ভারত, নেপাল, মালয়েশিয়া, কাতার, দুবাই, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ পৃথিবীর নানা প্রান্তের রান্নাঘরে। যেখানেই বাঙালির রান্নাঘর — সেখানেই “রেসিপি”-এর উপস্থিতি। রান্না শুধু খাবার নয়—এটা স্মৃতি, ঐতিহ্য, এবং ভালোবাসার ভাষা। আর আমরা সেই ভাষা নিইয়ে যাচ্ছি বিশ্বের প্রতিটি বাঙালি হৃদয়ে। “রেসিপি” — আপনার রান্নার সাথী, আপনার স্বাদের পরিবার।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular