সবজি ডাল

========================================================

TAYYIB-তায়্যিব” একটি বহুমুখী অনলাইন প্ল্যাটফর্ম যা বিশুদ্ধতা, আস্থা ও নির্ভরযোগ্যতার প্রতীক। “তায়্যিব” শব্দটি আরবি, অর্থ— ভালো, খাঁটি, পবিত্র, বিশুদ্ধ, সুন্দর ও হালাল। আমরা বিশ্বাস করি—খাঁটি চিন্তা, বিশুদ্ধ খাদ্য ও নির্ভরযোগ্য তথ্যই সুন্দর সমাজ গড়ে তোলে।

তায়্যিব কেবল একটি ওয়েবসাইট নয়। এটি আপনার প্রতিদিনের জীবনকে সহজ, সুন্দর ও পরিপূর্ণ করতে গড়ে ওঠা একটি বিশ্বস্ত ডিজিটাল প্ল্যাটফর্ম ও কমিউনিটি—যেখানে একসাথে আছে তথ্য, জ্ঞান, সেবা ও খাঁটি পণ্য।

আমাদের প্রধান ওয়েবসাইট “www.tayyib.org-এ প্রবেশ করলে আপনি বিভিন্ন ওয়েবসাইটের লোগো দেখতে পাবেন। প্রতিটি লোগোতে ক্লিক করে আপনি সহজেই বিভিন্ন ধরণের কেনাকাটা করতে পারবেন এবং প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন।

আমাদের ওয়েবসাইট ঘুরে দেখার আমন্ত্রণ রইল। এতে আপনার প্রয়োজনের সময় সঠিক সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। ধন্যবাদ।

========================================================

সবজি ডাল

রেসিপি ও ছবিঃ হেলেনা পারভিন রুমা

উপকরণঃ সবজি (লাউ, গাজর, সিম, পেঁপে, মিষ্টি কুমড়া, বেগুন, ফুলকপি ও আপনার পছন্দের সবজি নিতে পারবেন)
পালং শাক (যেকোনো শাক নিতে পারেন) ২ মুঠ
মুসুর ডাল ১/২ কাপ
রসুন (আস্ত কোয়া) ৮-১০ কোয়া
কাঁচামরিচ ৪-৫টা
অলিভ অয়েল ১ টে চামচ (অন্য খাবার তেলও নিতে পারেন)
পাঁচফোড়ন ১/২ চা চামচ
পেঁয়াজ কুচি (মাঝারি সাইজ) ১টা
হলুদ গুঁড়া ১/২ চা চামচ
ধনিয়া গুঁড়া ১/২ চা চামচ
জিরার গুঁড়া (টালা) ১/২ চা চামচ
লবণ স্বাদ মতো
গরম পানি পরিমাণ মতো

রান্না করার নিয়মঃ প্রথমে ডাল পানিতে আধা ঘন্টা ভিজিয়ে রেখে যখন ডাল ফুলে উঠবে তখন ছাঁকনিতে ছেঁকে নিন। তারপর সবগুলো সবজিগুলো ভালো করে ধুয়ে কেটে নিন।

এবার প্যানে অলিভ অয়েল দিয়ে গরম করে পাঁচফোড়ন দিয়ে একটু ভেজে একে একে সব সবজি, পেঁয়াজ কুচি কাঁচামরিচ, লবণ, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, সামান্য পানি দিয়ে ঢেকে বেশি আঁচে জ্বাল নিন। সবজি যখন একটু নরম হয়ে আসবে তখন রসুনের কোয়া, ডাল দিয়ে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখুন। যদি পানির দেওয়ার প্রয়োজন হলে পানি দিন।

এবার চুলার আঁচ কমিয়ে ২-৩ মিনিট জ্বাল নিন। তারপর পালং শাক সবজির উপর ছিটিয়ে দিয়ে আবার ১-২ মিনিট জ্বাল দিন। ১-২ মিনিট পর পানি এবং লবণ দেওয়ার প্রয়োজন হলে দিন। সবশেষে জিরার গুঁড়া দিয়ে নেড়ে নামিয়ে নিন। ব্যাস হয়ে গেল দারুণ মজার সবজি ডাল।

 

রেসিপি (www.Tayyib.org)
রেসিপি (www.Tayyib.org)http://recipe.tayyib.org
“রেসিপি” — তায়্যিব-এর একটি ভালোবাসার উদ্যোগ। খাবারের প্রতিটি গল্পই শুরু হয় মায়ের হাতের স্নেহমাখা স্বাদ থেকে, আর সেই স্বাদ ছড়িয়ে পড়ে ঘর থেকে ঘরে, দেশ থেকে বিদেশে, মানুষ থেকে মানুষের হৃদয়ে। আমাদের "রেসিপি" ওয়েবসাইট আজ বাংলাদেশের অন্যতম বৃহৎ ও সমৃদ্ধ রেসিপি প্ল্যাটফর্ম। দেশি ও প্রবাসি বাংলাদেশি রন্ধনশিল্পী, গৃহিণী, ফুড ব্লগার ও পেশাদার শেফ—সবাই মিলে এখানে তৈরি করছেন এক বিশাল রান্নার জগৎ। শুধু বাংলাদেশ নয়, আমাদের রেসিপির স্বাদ এখন ছড়িয়ে পড়েছে ভারত, নেপাল, মালয়েশিয়া, কাতার, দুবাই, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ পৃথিবীর নানা প্রান্তের রান্নাঘরে। যেখানেই বাঙালির রান্নাঘর — সেখানেই “রেসিপি”-এর উপস্থিতি। রান্না শুধু খাবার নয়—এটা স্মৃতি, ঐতিহ্য, এবং ভালোবাসার ভাষা। আর আমরা সেই ভাষা নিইয়ে যাচ্ছি বিশ্বের প্রতিটি বাঙালি হৃদয়ে। “রেসিপি” — আপনার রান্নার সাথী, আপনার স্বাদের পরিবার।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular