শাক্কাপারা

শাক্কাপারা

রেসিপি ও ছবিঃ তাসনুভা মাহমুদ নওরিন

উপকরণ: ময়দা ২ কাপ
চিনি ১/২ কাপ
তরল দুধ ১/২ কাপ
গাওয়া ঘি / বাটার/ সরিষার তেল ১/২ কাপ (তবে গাওয়া ঘি / বাটার দিলে একটা সুন্দর ফ্লেবার আসবে)

তৈরি করার নিয়মঃ প্রথমে গাওয়া ঘি, দুধ, চিনি গুলিয়ে চুলায় দিয়ে চিনি একদম গলিয়ে নিন। তারপর চিনি গলে গেলে নামিয়ে কুসুম গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। ২ কাপ ময়দা থেকে প্রথমে ১ কাপ ময়দা দিয়ে দিন। এরপর আস্তে আস্তে আরো ১ কাপ ময়দা দিয়ে মিশিয়ে থাকুন যতক্ষণ না একটা রুটির ডোয়ের মতো হয়ে না আসে। তবে খেয়াল রাখবেন ডো যেন খুব বেশী শক্ত বা খুব বেশী নরম না হয়। একটা সফট মসৃন ডো তৈরি করে নিন। এবার ১০-১৫ মিনিট ঢেকে রাখুন।


তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন। “তায়্যিব” থেকে আমাদের রেসিপি প্ল্যাটফর্মের পথচলা শুরু হয়েছে। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।

আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।

বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org


১৫ মিনিট পর ডোকে ৩/৪ ভাগ করে এক ভাগ নিয়ে ময়দা ছাড়া রুটি বেলে নিন। রুটি বেশী পাতলা আবার বেশী মুটা হবে না ১–২ ইঞ্চি চওড়া হবে। এবার ছুরি দিয়ে প্রথমে লম্বা লম্বি ভাবে কেটে নিয়ে এরপর স্কোয়ার বা ডায়মন্ড সেইপে করে কেটে একটা প্লেইটে তুলে রাখুন। এভাবে সব রেডি করে কম আঁচে ডুবো সরিষার তেলে সময় নিয়ে ভেঁজে টিস্যু পেপারে তুলে নিন। সরিষার তেল যদি বেশী গরম হয়ে যায় এক্ষেত্রে শাক্কাপারা জলদি কালার হয়ে যাবে কিন্তু ভিতরে কাঁচা থাকবে তাই কম আঁচে সময় নিয়ে ভাঁজতে হবে। ঠাণ্ডা হলে এবার এয়ার টাইড বক্সে ভরে ৭/৮ দিন রেখে দিন।

Previous articleবাটা মাছের পাতলা ঝোল
Next articleআটার পাউরুটি
রেসিপি (www.Tayyib.org)
“রেসিপি” — তায়্যিব-এর একটি ভালোবাসার উদ্যোগ। খাবারের প্রতিটি গল্পই শুরু হয় মায়ের হাতের স্নেহমাখা স্বাদ থেকে, আর সেই স্বাদ ছড়িয়ে পড়ে ঘর থেকে ঘরে, দেশ থেকে বিদেশে, মানুষ থেকে মানুষের হৃদয়ে। আমাদের "রেসিপি" ওয়েবসাইট আজ বাংলাদেশের অন্যতম বৃহৎ ও সমৃদ্ধ রেসিপি প্ল্যাটফর্ম। দেশি ও প্রবাসি বাংলাদেশি রন্ধনশিল্পী, গৃহিণী, ফুড ব্লগার ও পেশাদার শেফ—সবাই মিলে এখানে তৈরি করছেন এক বিশাল রান্নার জগৎ। শুধু বাংলাদেশ নয়, আমাদের রেসিপির স্বাদ এখন ছড়িয়ে পড়েছে ভারত, নেপাল, মালয়েশিয়া, কাতার, দুবাই, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ পৃথিবীর নানা প্রান্তের রান্নাঘরে। যেখানেই বাঙালির রান্নাঘর — সেখানেই “রেসিপি”-এর উপস্থিতি। রান্না শুধু খাবার নয়—এটা স্মৃতি, ঐতিহ্য, এবং ভালোবাসার ভাষা। আর আমরা সেই ভাষা নিইয়ে যাচ্ছি বিশ্বের প্রতিটি বাঙালি হৃদয়ে। “রেসিপি” — আপনার রান্নার সাথী, আপনার স্বাদের পরিবার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here