Homeউৎসবমাটন রেজালা

মাটন রেজালা

মাটন রেজালা

রেসিপি ও ছবিঃ রাফিয়া মোর্তুজা

উপকরণঃ খাসির মাংস ১ কেজি
পেঁয়াজ কুঁচি ১ কাপ
আদা বাটা ২ টে চামচ
রসুন ১ চা চামচ
এলাচ ৪ টি
দারুদিনি ২ টুকরা
দই ১ কাপ
তেল বা ঘি সিকি কাপ
চিনি ১ টে চামচ
লবণ ১ চা চামচ
জরদার রং সামান্য পরিমাণ
দুধ ১ কাপ
কাঁচামরিচ ৫ টি
কেওড়া ১ টে চামচ

রান্না করার নিয়মঃ প্রথমে পাত্রে খাসির মাংস নিয়ে ভালো ভালো করে ধুয়ে নিন। তারপর চুলায় কড়াই বসিয়ে তেল দিয়ে গরম করে পেঁয়াজ দিয়ে বাদামি করে ভেজে নিন। ভাঁজা পেঁয়াজের মধ্যে অর্ধেক পেঁয়াজ অন্য পাত্রে তুলে নিন। এবার কড়াইয়ের পেঁয়াজের মধ্যে মাংস ও তেল দিয়ে কিছুক্ষণ ভেজে নিন। এর মধ্যে জরদার রঙ, দুধ, কাঁচামরিচ, কেওড়া, বাকি পেঁয়াজ বেরেস্তা বাদে সব মসলা মাংসে দিয়ে কষিয়ে নিন। মাংস
কিছুটা নরম হয়ে তেল উপরে উঠলে তার উপর আলাদা করা পেঁয়াজ বেরেস্তা, কাঁচামরিচ, কেওড়া ও জরদার রঙ দিয়ে অল্প আঁচে ৪০ মিনিট রান্না করুন। ৪০ মিনিট রান্না করার পর চুলা থেকে নামিয়ে নিন।

রেসিপি (www.Tayyib.org)
রেসিপি (www.Tayyib.org)http://recipe.tayyib.org
“রেসিপি” — তায়্যিব-এর একটি ভালোবাসার উদ্যোগ। খাবারের প্রতিটি গল্পই শুরু হয় মায়ের হাতের স্নেহমাখা স্বাদ থেকে, আর সেই স্বাদ ছড়িয়ে পড়ে ঘর থেকে ঘরে, দেশ থেকে বিদেশে, মানুষ থেকে মানুষের হৃদয়ে। আমাদের "রেসিপি" ওয়েবসাইট আজ বাংলাদেশের অন্যতম বৃহৎ ও সমৃদ্ধ রেসিপি প্ল্যাটফর্ম। দেশি ও প্রবাসি বাংলাদেশি রন্ধনশিল্পী, গৃহিণী, ফুড ব্লগার ও পেশাদার শেফ—সবাই মিলে এখানে তৈরি করছেন এক বিশাল রান্নার জগৎ। শুধু বাংলাদেশ নয়, আমাদের রেসিপির স্বাদ এখন ছড়িয়ে পড়েছে ভারত, নেপাল, মালয়েশিয়া, কাতার, দুবাই, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ পৃথিবীর নানা প্রান্তের রান্নাঘরে। যেখানেই বাঙালির রান্নাঘর — সেখানেই “রেসিপি”-এর উপস্থিতি। রান্না শুধু খাবার নয়—এটা স্মৃতি, ঐতিহ্য, এবং ভালোবাসার ভাষা। আর আমরা সেই ভাষা নিইয়ে যাচ্ছি বিশ্বের প্রতিটি বাঙালি হৃদয়ে। “রেসিপি” — আপনার রান্নার সাথী, আপনার স্বাদের পরিবার।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular