Home উৎসব মাটন কষা

মাটন কষা

মাটন কষা

রেসিপি ও ছবিঃ রাফিয়া মোর্তুজা

উপকরণঃ খাসির মাংস হাফ কেজি
সাদা এলাচ (থেতানো) ৬ টি
কাল এলাচ (থেতানো) ২ টি
দারচিনি ৩ ফালি
পেঁয়াজ (মোটা চাকা করে কাটা) ১ কাপ
পেঁয়াজ (পাতলা চাকা করে কাটা) ২ চা চামচ
তেজপাতা ২ টি
কাঁচা মরিচ (আধা চেরা) ৩ টি
আদা বাটা দেড় চা চামচ
রসুন বাটা দেড় চা চামচ
ধনিয়া গুঁড়া ১ চা চামচ
জিরা গুঁড়া ১ চা চামচ
গোটা গুঁড়া ১ চা চামচ
সয়াবিন তেল হাফ কাপ
লবণ স্বাদ মতো


তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন।

এই আস্থার জায়গা থেকেই আমাদের এই রেসিপি প্ল্যাটফর্মের পথচলা। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।

আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।

বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org


রান্না করার নিয়মঃ প্রথমে মাংসগুলো ছোট টুকরো করে কেটে ভালো করে ধুয়ে নিন। তারপর হাড়িতে ধোয়া মাংস নিয়ে পাতলা পেঁয়াজ বাদে সব মশলা দিয়ে ভালো করে ১০ মিনিট মাখিয়ে রাখুন। এবার চুলায় হাড়ি বসিয়ে মাঝারি আঁচে রান্না করুণ। মাংসে ঝোল আসলে আঁচ কমিয়ে দিন। মাংস সিদ্ধ হলে আঁচ একটু বাড়িয়ে দিন। ঝোল ঘন হলে নামিয়ে রাখুন।

এবার কড়াইয়ে নিয়ে চুলায় বসিয়ে তেল দিয়ে গরম করুণ। তেল গরম হলে পাতলা চাকা পেঁয়াজগুলো ঢেলে দিন। পেঁয়াজ বাদামী হলে গোটা জিরে ফোড়ন দিন। এরপর রান্না করা মাংসগুলো পেঁয়াজের মধ্যে ঢেলে দিন। মাখা মাখা হলে নামিয়ে পরিবেশন করুন।

Previous articleআনারস স্মুদি
Next articleলেমন ড্রাগন ফ্রুট জুস
রেসিপি (www.Tayyib.org)
“রেসিপি” — তায়্যিব-এর একটি ভালোবাসার উদ্যোগ। খাবারের প্রতিটি গল্পই শুরু হয় মায়ের হাতের স্নেহমাখা স্বাদ থেকে, আর সেই স্বাদ ছড়িয়ে পড়ে ঘর থেকে ঘরে, দেশ থেকে বিদেশে, মানুষ থেকে মানুষের হৃদয়ে। আমাদের "রেসিপি" ওয়েবসাইট আজ বাংলাদেশের অন্যতম বৃহৎ ও সমৃদ্ধ রেসিপি প্ল্যাটফর্ম। দেশি ও প্রবাসি বাংলাদেশি রন্ধনশিল্পী, গৃহিণী, ফুড ব্লগার ও পেশাদার শেফ—সবাই মিলে এখানে তৈরি করছেন এক বিশাল রান্নার জগৎ। শুধু বাংলাদেশ নয়, আমাদের রেসিপির স্বাদ এখন ছড়িয়ে পড়েছে ভারত, নেপাল, মালয়েশিয়া, কাতার, দুবাই, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ পৃথিবীর নানা প্রান্তের রান্নাঘরে। যেখানেই বাঙালির রান্নাঘর — সেখানেই “রেসিপি”-এর উপস্থিতি। রান্না শুধু খাবার নয়—এটা স্মৃতি, ঐতিহ্য, এবং ভালোবাসার ভাষা। আর আমরা সেই ভাষা নিইয়ে যাচ্ছি বিশ্বের প্রতিটি বাঙালি হৃদয়ে। “রেসিপি” — আপনার রান্নার সাথী, আপনার স্বাদের পরিবার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here