Home উৎসব ঝুরা গোসত

ঝুরা গোসত

ঝুরা গোসত

রেসিপি ও ছবিঃ রুশনা চৌধুরী

উপকরণঃ গরুর গোসত ১ কেজি
পেঁয়াজ কুচি (১/২ কাপ মাংস কষানোর জন্য, ১ কাপ শেষে ফোড়নের জন্য) ১.৫ কাপ
আদা বাটা ১ টে চামচ
রসুন বাটা ১/২ টে চামচ
লবণ স্বাদ মতো
জিরা গুঁড়া ১ চা-চামচ
ধনে গুঁড়া ১ চা-চামচ
কারী পাউডার ১ চা-চামচ
হলুদ গুঁড়া ১/২ চা-চামচ
মরিচ গুঁড়া ১ চা-চামচ
গরম মশলা গুঁড়া ১/২ চা-চামচ
আস্ত গরম মশলা (এলাচ, দারুচিনি, লবঙ্গ) প্রয়োজন মতো
তেজপাতা ৩-৪টি
তেল ১ কাপ (দুই ধাপে ব্যবহারের জন্য)

তৈরি করার নিয়মঃ প্রথমে একটি পাত্রে আধা কাপ পেঁয়াজ কুচি এবং সামান্য তেল দিয়ে বাদামি করে ভেজে নিন। এবার এতে সব গুঁড়া মশলা (জিরা গুঁড়া, ধনে গুঁড়া, কারি, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া), আদা বাটা, রসুন বাটা, গরম মশলা গুঁড়া, তেজপাতা ও লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিন। মশলা কষানো হলে গোসত দিয়ে দিন। গোসত সেদ্ধ করার জন্য পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ঢেকে দিন। গোসত পুরোপুরি সেদ্ধ হয়ে ঝোল শুকিয়ে এলে নামিয়ে নিন। সেদ্ধ করা গোসতগুলো ঠান্ডা হলে হাত দিয়ে বা হামানদিস্তায় হালকা করে থেঁতো করে নিন। এবার গোসতের টুকরোগুলোকে হাত দিয়ে ছিঁড়ে বা নেড়েচেড়ে ভালো করে ঝুরা (ছোট ছোট আঁশযুক্ত) করে নিন।


তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন। “তায়্যিব” থেকে আমাদের রেসিপি প্ল্যাটফর্মের পথচলা শুরু হয়েছে। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।

আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।

বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org


একটি কড়াইতে অবশিষ্ট তেল দিয়ে ১ কাপ পেঁয়াজ কুচি দিন। পেঁয়াজ বাদামি বা বেরেস্তা রঙের হয়ে এলে ঝুরা করা গোসতগুলো দিয়ে দিন। চুলার আঁচ কমিয়ে খুব ভালো করে নাড়তে থাকুন যতক্ষণ না গোসতগুলো ভাজা ভাজা হয়ে ঝরঝরে হয়ে আসে। সবশেষে গরম মশলার গুঁড়া ছিটিয়ে নামিয়ে নিন। তৈরি হয়ে গেল আপনার মজাদার ঝুরা মাংস। এটি ফ্রিজে সংরক্ষণ করেও বেশ কয়েকদিন খাওয়া যায়। গরম গরম পরিবেশন করুন।

Previous articleআমের টক-ঝাল আঁচার
Next articleনারিকেল দুধের লাচ্ছি
রেসিপি (www.Tayyib.org)
“রেসিপি” — তায়্যিব-এর একটি ভালোবাসার উদ্যোগ। খাবারের প্রতিটি গল্পই শুরু হয় মায়ের হাতের স্নেহমাখা স্বাদ থেকে, আর সেই স্বাদ ছড়িয়ে পড়ে ঘর থেকে ঘরে, দেশ থেকে বিদেশে, মানুষ থেকে মানুষের হৃদয়ে। আমাদের "রেসিপি" ওয়েবসাইট আজ বাংলাদেশের অন্যতম বৃহৎ ও সমৃদ্ধ রেসিপি প্ল্যাটফর্ম। দেশি ও প্রবাসি বাংলাদেশি রন্ধনশিল্পী, গৃহিণী, ফুড ব্লগার ও পেশাদার শেফ—সবাই মিলে এখানে তৈরি করছেন এক বিশাল রান্নার জগৎ। শুধু বাংলাদেশ নয়, আমাদের রেসিপির স্বাদ এখন ছড়িয়ে পড়েছে ভারত, নেপাল, মালয়েশিয়া, কাতার, দুবাই, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ পৃথিবীর নানা প্রান্তের রান্নাঘরে। যেখানেই বাঙালির রান্নাঘর — সেখানেই “রেসিপি”-এর উপস্থিতি। রান্না শুধু খাবার নয়—এটা স্মৃতি, ঐতিহ্য, এবং ভালোবাসার ভাষা। আর আমরা সেই ভাষা নিইয়ে যাচ্ছি বিশ্বের প্রতিটি বাঙালি হৃদয়ে। “রেসিপি” — আপনার রান্নার সাথী, আপনার স্বাদের পরিবার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here