চিকেন মোমো
রেসিপি ও ছবিঃ রাফিয়া মোর্তুজা
উপকরণঃ মুরগীর বুকের মাংস (সেদ্ধ কুচি) ২ কাপ
বাঁধা কপি কুচি ১ কাপ
গাজর কুচি ১ কাপ
পেঁয়াজ কুচি ১ কাপ
কাঁচা মরিচ কুচি ৩-৪ টি
আদা কুচি ২ চা চামচ
রসুন কুচি ২-৩ কোয়া
সয়াসস ২ টে চামচ
ওয়েস্টার সস ২ টে চামচ
লবণ স্বাদমতো
ময়দা ৩ কাপ
সয়াবিন তেল প্রয়োজন মতো
তৈরি করার নিয়মঃ প্রথমে পাত্রে পানি ও উপরে ঝাঝরি ও মুরগি, বাঁধকপি রেখে চুলায় বসিয়ে সিদ্ধ করে নিন। তারপর সিদ্ধ মুরগি ও সবজি মিশিয়ে নিন। মিশ্রণের সাথে পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি ও মরিচ কুচি নিয়ে মিশিয়ে নিন। তারপর সয়াসস ও ওয়েস্টার সস আলাদা মিশিয়ে আলাদা করে রাখুন।
এবার বাটিতে ময়দা, লবণ ও সামান্য তেল নিয়ে রুটির মতো ডো তৈরি করে নিন। তৈরি করা ডো থেকে ছোট ছোট করে ময়দার খণ্ড নিয়ে পাতলা করে বেলে নিন। এর মধ্যে মুরগির পুর ভরে চার কোনা একসাথে মুড়ে শাড়ির কুচি দেয়ার মতো করে কিছুটা ঘুরিয়ে দিন। স্টিমারে ২০-২৫ মিনিট স্টিম করে নিন। ব্যস সসের সাথে পরিবেশন করুন।


