কাবাব মসলা
রেসিপি ও ছবিঃ হেলেনা পারভিন রুমা
উপকরণঃ এলাচ ১ টে চামচ
কাবাব চিনি ১ টে চামচ
লং ১ টে চামচ
জয়ত্রী ১ টে চামচ
গোলমরিচ ১/২ টে চামচ
দারচিনি ৪ টুকরো
বড়/কালো এলাচ ২ টা
স্টার এনিচ ২ টা
জয়ফল মাঝারি ১ টা
তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন। এই আস্থার জায়গা থেকেই আমাদের এই রেসিপি প্ল্যাটফর্মের পথচলা। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।
আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।
বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org
তৈরি করার নিয়মঃ উপরের সব উপকরণ প্যানে নিয়ে মাঝারি আঁচে ধীরে ধীরে ৮-১০ মিনিট টেলে নিন। যখন সুন্দর ঘ্রান বের হবে এবং হালকা কালার চেইন্জ হয়ে আসবে তখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে গ্রাইন্ডারে অথবা শিল পাটায় মিহি করে গুঁড়া করে নিন। ব্যাস খুব সহজেই তৈরি হয়ে গেল কাবাব মসলা। ১ কেজি গোসতের কাবাবে ২ টে চামচ মসলা যথেষ্ট।
নোটসঃ
* এয়ার টাইট বয়ামে করে প্রায় ৬ মাসের মতো এই মসলা সংরক্ষণ করতে পারেন। স্বাদ এবং ঘ্রান কিছুই পরিবর্তন হয় না।
* শুধু কাবাব ছাড়াও এই মসলা মুরগির রোস্ট, যেকোন গোসত অথবা যেকোন শাহী খাবার রান্নায় ব্যবহার করতে পারেন।
