Home উৎসব ইলিশ মটরশুঁটির যুগলবন্দি

ইলিশ মটরশুঁটির যুগলবন্দি

ইলিশ মটরশুঁটির যুগলবন্দি

রেসিপি ও ছবিঃ রাফিয়া মোর্তুজা

উপকরণঃ ইলিশ মাছ ৪ টুকরা
মটরশুঁটি ১ কাপ
লেবু পাতা (তাজা) ৪–৫ টি
পেঁয়াজ কুচি ½ কাপ
কাঁচামরিচ (ফালি করা) ৪–৫ টি
সয়াবিন তেল (মাছ ভাজার জন্য) ২ টে চামচ
সরিষার তেল (কষানোর জন্য) ২ টে চামচ
সয়াসস ১ চা চামচ
লবণ স্বাদমতো

বাটা ও গুঁড়া মসলাপাতির উপকরণঃ হলুদ গুঁড়া ½ চা চামচ
মরিচ গুঁড়া ½ চা চামচ
আদা বাটা ½ চা চামচ
রসুন বাটা ½ চা চামচ

রান্না করার নিয়মঃ প্রথমে তাজা মটরশুঁটিগুলো ২–৩ মিনিট ফুটন্ত পানিতে ভাপিয়ে ছাঁকনিতে পানি ঝরিয়ে আলাদা রেখে দিন। ইলিশ মাছের টুকরাগুলো হালকা লবণ, মরিচ গুঁড়া ও হলুদ গুঁড়া দিয়ে মেখে নিন। প্যানে সয়াবিন তেল গরম করে মাছগুলো হালকা ভেজে তুলে রাখুন।


তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন।

এই আস্থার জায়গা থেকেই আমাদের এই রেসিপি প্ল্যাটফর্মের পথচলা। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।

আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), প্রিন্ট (প্রিমিয়াম প্রিন্টিং ও দ্রুত হোম ডেলিভারি) ও ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।

বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org


এবার মাছ ভাজা তেলের সাথে সরিষার তেল যোগ করে গরম করে নিন। তেলে পেঁয়াজ কুচি দিয়ে হালকা নরম হওয়া পর্যন্ত ভেজে নিন। পেঁয়াজ নরম হয়ে এলে এতে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, আদা-রসুন বাটা ও স্বাদমতো লবণ দিয়ে দিন এবং মসলা ভালো করে কষিয়ে নিন। কষানো মসলার মধ্যে আগে থেকে ভাপিয়ে রাখা মটরশুঁটি দিয়ে মাঝারি আঁচে ২ মিনিট নেড়েচেড়ে রান্না করুন।

মটরশুঁটি কষে এলে আগে থেকে ভেজে রাখা ইলিশ মাছের টুকরাগুলো দিয়ে দিন। ওপর থেকে ১ চা চামচ সয়াসস, ফালি করা কাঁচামরিচ ও ছিঁড়ে রাখা তাজা লেবু পাতা ছড়িয়ে দিন। সবকিছু হালকা হাতে নেড়েচেড়ে আরও ২–৩ মিনিট রান্না করুন যেন লেবু পাতার সুবাস মাছ ও মটরশুঁটিতে ছড়িয়ে পড়ে। গ্রেভি একদম শুকিয়ে সুন্দর ভাজা ভাজা হয়ে এলে চুলা থেকে নামিয়ে নিন। তৈরি হয়ে গেল চমৎকার সুবাসিত ইলিশ মটরশুঁটির যুগলবন্দি।

Previous articleনারকেল দুধে ইলিশ পোলাও
Next articleকচি মুলা দিয়ে টাটকিনি মাছের চচ্চড়ি
রেসিপি (www.Tayyib.org)
“রেসিপি” — তায়্যিব-এর একটি ভালোবাসার উদ্যোগ। খাবারের প্রতিটি গল্পই শুরু হয় মায়ের হাতের স্নেহমাখা স্বাদ থেকে, আর সেই স্বাদ ছড়িয়ে পড়ে ঘর থেকে ঘরে, দেশ থেকে বিদেশে, মানুষ থেকে মানুষের হৃদয়ে। আমাদের "রেসিপি" ওয়েবসাইট আজ বাংলাদেশের অন্যতম বৃহৎ ও সমৃদ্ধ রেসিপি প্ল্যাটফর্ম। দেশি ও প্রবাসি বাংলাদেশি রন্ধনশিল্পী, গৃহিণী, ফুড ব্লগার ও পেশাদার শেফ—সবাই মিলে এখানে তৈরি করছেন এক বিশাল রান্নার জগৎ। শুধু বাংলাদেশ নয়, আমাদের রেসিপির স্বাদ এখন ছড়িয়ে পড়েছে ভারত, নেপাল, মালয়েশিয়া, কাতার, দুবাই, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ পৃথিবীর নানা প্রান্তের রান্নাঘরে। যেখানেই বাঙালির রান্নাঘর — সেখানেই “রেসিপি”-এর উপস্থিতি। রান্না শুধু খাবার নয়—এটা স্মৃতি, ঐতিহ্য, এবং ভালোবাসার ভাষা। আর আমরা সেই ভাষা নিইয়ে যাচ্ছি বিশ্বের প্রতিটি বাঙালি হৃদয়ে। “রেসিপি” — আপনার রান্নার সাথী, আপনার স্বাদের পরিবার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here