Homeউৎসবঅ্যাপেল চিজ পাই

অ্যাপেল চিজ পাই

অ্যাপেল চিজ পাই

রেসিপি ও ছবিঃ রুশনা চৌধুরী

উপকরণঃ

টপিং বা অ্যাপেল সস তৈরির উপকরণঃ সবুজ আপেল (গ্রিন স্মিথ) বা অন্য যেকোনো আপেল ২ টি
চিনি ১/২ কাপ

পাই এবং ফিলিং তৈরির উপকরণঃ গ্রাহাম ক্র্যাকার্স বিস্কুট ৮টি
মাখন ৩ টে চামচ
কনডেন্সড মিল্ক ১ ক্যান
ডিম (বড়) ২ টি
ফ্রেশ লেবুর রস ১/২ কাপ
লেবুর জেস্ট বা খোসা কুচি ১ টে চামচ
হুইপড ক্রিম (সাজানোর জন্য ও ঐচ্ছিক)

তৈরি করার নিয়মঃ প্রথমে আপেলের খোসা ছাড়িয়ে অর্ধেক করে কেটে নিন। আপেলের বিজ ফেলে দিয়ে পাতলা স্লাইস করে কাটুন। তারপর পাত্রে আপেলের স্লাইস এবং চিনি নিয়ে জ্বাল দিতে থাকুন। কোনো পানি যোগ করবেন না। কয়েক মিনিটের মধ্যেই এটি তৈরি হয়ে যাবে। চুলা থেকে নামিয়ে একটি কাপ বা বাটিতে ঢেলে একপাশে রেখে দিন। এবার গ্রাহাম ক্র্যাকার্স বিস্কুটগুলো ফুড প্রসেসরে অথবা জিপলক ব্যাগে ভরে গুঁড়ো করে নিন। একটি ছোট বাটিতে বিস্কুটের গুঁড়ার সাথে মাখন মিশিয়ে নিন। মিশ্রণটি ৯ ইঞ্চির একটি পাই প্লেটে হাত দিয়ে চেপে বসিয়ে দিন। ফিলিং তৈরি না হওয়া পর্যন্ত এটি ফ্রিজে রাখুন।


তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন। “তায়্যিব” থেকে আমাদের রেসিপি প্ল্যাটফর্মের পথচলা শুরু হয়েছে। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।

আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), প্রিন্ট (প্রিমিয়াম প্রিন্টিং ও দ্রুত হোম ডেলিভারি), ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।

বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org


একটি বাটিতে কনডেন্সড মিল্ক এবং ডিম নিয়ে খুব ভালো করে মেশান যতক্ষণ না মিশ্রণটি মসৃণ ও ক্রিমের মতো হয়। এরপর এতে লেবুর রস এবং লেবুর জেস্ট যোগ করে পুনরায় বিট করুন। তৈরি করা মিশ্রণটি ফ্রিজে রাখা পাই ক্রাস্টের ওপর ঢেলে দিন।

ওভেন ৩৫০ ডিগ্রিতে প্রি-হিট করে নিন। এবার পাইটি ১৫ থেকে ২০ মিনিট বেক করুন। ওভেন থেকে বের করে পুরোপুরি ঠান্ডা হতে দিন। ভালো স্বাদের জন্য এটি রেফ্রিজারেটরে রেখে ঠান্ডা করে নিন। পরিবেশন করার আগে পাইটি পছন্দমতো আকারে কেটে প্লেটে নিন। ওপর থেকে আগে তৈরি করা অ্যাপেল সস দিয়ে দিন। চাইলে সামান্য হুইপড ক্রিম দিয়ে পরিবেশন করতে পারেন মজাদার অ্যাপেল চিজ পাই।

রেসিপি (www.Tayyib.org)
রেসিপি (www.Tayyib.org)http://recipe.tayyib.org
“রেসিপি” — তায়্যিব-এর একটি ভালোবাসার উদ্যোগ। খাবারের প্রতিটি গল্পই শুরু হয় মায়ের হাতের স্নেহমাখা স্বাদ থেকে, আর সেই স্বাদ ছড়িয়ে পড়ে ঘর থেকে ঘরে, দেশ থেকে বিদেশে, মানুষ থেকে মানুষের হৃদয়ে। আমাদের "রেসিপি" ওয়েবসাইট আজ বাংলাদেশের অন্যতম বৃহৎ ও সমৃদ্ধ রেসিপি প্ল্যাটফর্ম। দেশি ও প্রবাসি বাংলাদেশি রন্ধনশিল্পী, গৃহিণী, ফুড ব্লগার ও পেশাদার শেফ—সবাই মিলে এখানে তৈরি করছেন এক বিশাল রান্নার জগৎ। শুধু বাংলাদেশ নয়, আমাদের রেসিপির স্বাদ এখন ছড়িয়ে পড়েছে ভারত, নেপাল, মালয়েশিয়া, কাতার, দুবাই, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ পৃথিবীর নানা প্রান্তের রান্নাঘরে। যেখানেই বাঙালির রান্নাঘর — সেখানেই “রেসিপি”-এর উপস্থিতি। রান্না শুধু খাবার নয়—এটা স্মৃতি, ঐতিহ্য, এবং ভালোবাসার ভাষা। আর আমরা সেই ভাষা নিইয়ে যাচ্ছি বিশ্বের প্রতিটি বাঙালি হৃদয়ে। “রেসিপি” — আপনার রান্নার সাথী, আপনার স্বাদের পরিবার।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular