Homeউৎসবস্পন্জি চকলেট কেক

স্পন্জি চকলেট কেক

স্পন্জি চকলেট কেক

রেসিপি ও ছবিঃ পারভিন আক্তার

উপকরণঃ ডিম (রুম টেম্পারেচার) ৩ টা
চিনি (গুঁড়া করা) ১ কাপের ৩/৪ ভাগ বা কাপ
বাটার (তেলও দেওয়া যাবে) ১/২ কাপ
ভ্যনিলা এসেন্স হাফ চা চামুচ
ময়দা ১ কাপ
কোকো পাউডার ২ টে চামুচ ও ১/২ চা চামুচ
গুঁড়া দুধ ২/৩ টে চামুচ
দুধ (কুসুম গরম) ৩/৪ টে চামুচ
বেকিং পাউডার হাফ চা চামুচ ও বেকিং সোডা হাফ চা চামুচ

** শুকনা উপকরণগুলো চালনিতে চেলে নিতে হবে।

রান্না করার নিয়মঃ প্রথমে বাটিতে ডিমের সাদা অংশ আলাদা করে নিয়ে বিট করে ফোমের মতো করে নিন। আরো একটা বাটিতে বাটার, চিনি নিয়ে ভালো করে বিট করে নিন। তারপর ডিমের কুসুম দিয়ে বিট করুন। আবার দুধ ২/৩ টে চামুচ দিয়ে বিট করুন।

এবার বড় একটা চামচ বা স্পেচুলার সাহায্যে শুকনা উপকরণগুলো আস্তে আস্তে অল্প অল্প করে মিশিয়ে নিন। মিশানো হলে ডিমের সাদা অংশ ভালো করে মিশিয়ে নিন। কেকের মোল্ডে একটু বাটার ব্রাশ করে মিশ্রণ ঢেলে নিয়ে কয়েকটা বারি দিন যেন বাতাস বের হয়ে যায়।

এবার চুলায় বড় পাতিলে পানি দিয়ে ৫ মিনিট জ্বাল করে প্রি-হিট করে নিন। একটা স্টীলের স্ট্যান্ড বসিয়ে কেকের বাটি বসিয়ে ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে ২০/২৫ মিনিট রান্না করুন। ২৫ মিনিট পর শলার কাঠি দিয়ে চেক করে দেখন কেক হয়েছে কিনা। যদি শলা পরিষ্কার বের হয়ে আসে তাহলে চুলা বন্ধ করে ঐভাবে আরো ৫ মিনিট রাখুন। তারপর চুলা থেকে নামিয়ে পরিবেশন করুন মজাদার স্পন্জি কেক।

রেসিপি (www.Tayyib.org)
রেসিপি (www.Tayyib.org)http://recipe.tayyib.org
“রেসিপি” — তায়্যিব-এর একটি ভালোবাসার উদ্যোগ। খাবারের প্রতিটি গল্পই শুরু হয় মায়ের হাতের স্নেহমাখা স্বাদ থেকে, আর সেই স্বাদ ছড়িয়ে পড়ে ঘর থেকে ঘরে, দেশ থেকে বিদেশে, মানুষ থেকে মানুষের হৃদয়ে। আমাদের "রেসিপি" ওয়েবসাইট আজ বাংলাদেশের অন্যতম বৃহৎ ও সমৃদ্ধ রেসিপি প্ল্যাটফর্ম। দেশি ও প্রবাসি বাংলাদেশি রন্ধনশিল্পী, গৃহিণী, ফুড ব্লগার ও পেশাদার শেফ—সবাই মিলে এখানে তৈরি করছেন এক বিশাল রান্নার জগৎ। শুধু বাংলাদেশ নয়, আমাদের রেসিপির স্বাদ এখন ছড়িয়ে পড়েছে ভারত, নেপাল, মালয়েশিয়া, কাতার, দুবাই, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ পৃথিবীর নানা প্রান্তের রান্নাঘরে। যেখানেই বাঙালির রান্নাঘর — সেখানেই “রেসিপি”-এর উপস্থিতি। রান্না শুধু খাবার নয়—এটা স্মৃতি, ঐতিহ্য, এবং ভালোবাসার ভাষা। আর আমরা সেই ভাষা নিইয়ে যাচ্ছি বিশ্বের প্রতিটি বাঙালি হৃদয়ে। “রেসিপি” — আপনার রান্নার সাথী, আপনার স্বাদের পরিবার।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular