শাহী জর্দা ভাত
রেসিপি ও ছবিঃ শিরিনা রহমান
উপকরণঃ চিনিগুঁড়া চাল ১ কাপ
চিনি ২ কাপ
গাওয়া ঘি ৪ টে চামচ
এলাচ ৩–৪ টি
তেজপাতা ২ টি
মোরব্বা কুচি হাফ কাপ
জর্দার রং ২ চামচ
কাজুবাদাম ১ টে চামচ
পেস্তাবাদাম ১ টে চামচ
কাঠবাদাম ১ টে চামচ
কিশমিশ ১ টে চামচ
কেওয়াড়া জল ১ চামচ
লাল মিষ্টি পছন্দমতো
তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন।
এই আস্থার জায়গা থেকেই আমাদের এই রেসিপি প্ল্যাটফর্মের পথচলা। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।
আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), প্রিন্ট (প্রিমিয়াম প্রিন্টিং ও দ্রুত হোম ডেলিভারি) ও ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।
বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org
রান্না করার নিয়মঃ প্রথমে চাল পানিতে ২০ মিনিট ভিজিয়ে রেখে ছেঁকে নিন। তারপর পাত্রে পানি গরম করে জর্দার রং দিয়ে সামান্য বলক আসলে তখন ছেঁকে রাখা চালগুলো দিন। চাল যখন ৭০ শতাংশ সেদ্ধ হয়ে আসবে তখন পানিটা ফেলে দিন। এখন প্যানে গাওয়া ঘি দিয়ে গরম করে বাদাম, কিশমিশ হালকা ভেজে উঠিয়ে রাখুন। এই ঘিয়ের মধ্যে তেজপাতা, চিনি ও সামান্য পানি দিয়ে যখন গলে যাবে। তখন এলাচ দিয়ে নেড়ে ছেঁকে রাখা ভাত দিয়ে নেড়ে ঢেকে অল্প আঁচে ১০ মিনিট দমে রাখুন। ১০ মিনিট পর ঢাকনা খুলে একে একে কেওয়াড়া জল, ভেজে রাখা বাদাম-কিশমিশ ছিটিয়ে দিয়ে নেড়ে নিন। আরও ১ মিনিট ঢেকে রান্না করে চুলা থেকে নামিয়ে নিন। এবার ঠান্ডা করে একটি সার্ভিং ডিশে নিয়ে উপরে ভেজে রাখা বাদাম, কিশমিশ, মোরব্বা, লাল মিষ্টি ছিটিয়ে দিয়ে পরিবেশন করুন দারুণ মজারদার শাহী জর্দা ভাত।















