Homeউৎসবরেশমি জিলাপি

রেশমি জিলাপি

রেশমি জিলাপি

রেসিপি ও ছবিঃ ফারহানা শারমিন তৃষা

উপকরণঃ ময়দা ১ কাপ থেকে ১ টে চামচ কম
চালের গুঁড়া ১ টে চামচ
বেকিং পাউডার ১/৪ চা চামচ
বেকিং সোডা ১/৪ চা চামচ
টক দই (পানি ছাড়া ঘন) ৩ টে চামচ
ফুড কালার সামান্য (ইচ্ছা)
লবণ ১ চিমটি
কুসুম গরম পানি প্রয়োজন মতো
তেল / ঘি ভাজার জন্য

সিরার উপকরণঃ চিনি ২ কাপ
পানি ১ কাপ
এলাচ ৩ টি
দারুচিনি স্টিক (খুব চিকন করে নেওয়া) ১/২ ইঞ্চি
লেবুর রস ১/৪ চা চামচ


তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন। “তায়্যিব” থেকে আমাদের রেসিপি প্ল্যাটফর্মের পথচলা শুরু হয়েছে। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।

আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।

বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org


তৈরি করার নিয়মঃ প্রথমে পাত্রে চালের গুঁড়া সব শুকনো উপকরণ গুলো চালনি দিয়ে চেলে ভালোভাবে মিশিয়ে নিন। তারপর টক দই এবং লবণ দিয়ে মিশিয়ে নিন। অল্প অল্প করে পানি দিয়ে হুইস্ক এর সাহায্যে খুব স্মুথ ব্যাটার তৈরি নিন। যেন চামচ দিয়ে উপর থেকে ঢাললে কেক এর ব্যাটার এর মতো স্মুথলি পরে। গরম জায়গায় ২০ মিনিট ঢেকে রেখে রাখুন।

চুলায় পাত্র গরম করে সিরার উপকরণ দিয়ে মাঝারি আঁচে জ্বাল দিন। জাল দিয়ে এমন সিরা বানাতে হবে। যেন দুই আঙ্গুলে তুললে এক তারের মতো হয়। লেবুর রস দিয়ে সিরার চুলা বন্ধ করে দিন।

এবার জিলাপির ব্যাটারটা পাইপিং ব্যাগ অথবা সসের বোতলে নিয়ে নিন। তারপর চিকন মুখ অয়ালা বোতল বা খুব চিকন মুখের পাইপিং ব্যাগ নিন। কারণ রেশমী জিলাপি চিকন হয়। পাত্রে তেল বা ঘি দিয়ে হাল্কা মাঝারি আঁচে গরম করে ২-৩ প্যাঁচ দিয়ে জিলাপি তৈরি করুন। ৩-৪ সেকেন্ড পর পর জিলাপি ঘুড়িয়ে রঙ করে ভেজে নিন। এর মধ্যে অন্য চুলায় সিরাটা হালকা গরম করুন। প্রয়োজনে অল্প পানি দিতে পারেন। তেল থেকে জিলাপি তুলে চিনির সিরায় ২ মিনিট রেখে তুলে পরিবেশন করুন।

রেসিপি (www.Tayyib.org)
রেসিপি (www.Tayyib.org)http://recipe.tayyib.org
“রেসিপি” — তায়্যিব-এর একটি ভালোবাসার উদ্যোগ। খাবারের প্রতিটি গল্পই শুরু হয় মায়ের হাতের স্নেহমাখা স্বাদ থেকে, আর সেই স্বাদ ছড়িয়ে পড়ে ঘর থেকে ঘরে, দেশ থেকে বিদেশে, মানুষ থেকে মানুষের হৃদয়ে। আমাদের "রেসিপি" ওয়েবসাইট আজ বাংলাদেশের অন্যতম বৃহৎ ও সমৃদ্ধ রেসিপি প্ল্যাটফর্ম। দেশি ও প্রবাসি বাংলাদেশি রন্ধনশিল্পী, গৃহিণী, ফুড ব্লগার ও পেশাদার শেফ—সবাই মিলে এখানে তৈরি করছেন এক বিশাল রান্নার জগৎ। শুধু বাংলাদেশ নয়, আমাদের রেসিপির স্বাদ এখন ছড়িয়ে পড়েছে ভারত, নেপাল, মালয়েশিয়া, কাতার, দুবাই, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ পৃথিবীর নানা প্রান্তের রান্নাঘরে। যেখানেই বাঙালির রান্নাঘর — সেখানেই “রেসিপি”-এর উপস্থিতি। রান্না শুধু খাবার নয়—এটা স্মৃতি, ঐতিহ্য, এবং ভালোবাসার ভাষা। আর আমরা সেই ভাষা নিইয়ে যাচ্ছি বিশ্বের প্রতিটি বাঙালি হৃদয়ে। “রেসিপি” — আপনার রান্নার সাথী, আপনার স্বাদের পরিবার।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular