ম্যাঙ্গো ফ্লেভার্ড প্রিন্টেড পাটিসাপটা
রেসিপি ও ছবিঃ নাদিয়া আফরীন চৌধুরী
ফিলিং এর উপকরণঃ দুধ ১ কেজি
চিনি ১ কাপ (যে যেমন মিষ্টি পছন্দ করেন)
লবণ ১/৩ চা চামচ
এলাচের গুঁড়া ১/২ চা চামচ
পোলাও চালের গুঁড়া ১/২ কাপ
ঘন আমের পিউরি ১ কাপ
ফিলিং তৈরীর নিয়মঃ পোলাও চাল গুঁড়া ভিজিয়ে বেটে রাখুন। তারপর প্যানে দুধ, লবণ, এলাচের গুঁড়া দিয়ে চুলায় জ্বাল দিয়ে ১টা বলক তুলে রাখুন। এবার মিশ্রণটি দুধের মধ্যে দিয়ে অনবরত নাড়তে থাকুন। ১৫-২০ মিনিট নাড়ার পরে চালটা সেদ্ধ হলে চিনি দিয়ে ভালো করে নেড়ে নিন। মিডিয়াম আঁচে বেশ খানিকটা সময় নিয়ে মিশ্রণটা নেড়েচেড়ে ঘন হলেই চুলা বন্ধ করে দিয়ে ঠান্ডা করে নিন। এর সাথে পাকা আমের রস দিয়ে ভালো করে মিশিয়ে নিন। আবার জাল দিয়ে ঘন করে রাখুন।
তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন। “তায়্যিব” থেকে আমাদের রেসিপি প্ল্যাটফর্মের পথচলা শুরু হয়েছে। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।
আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।
বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org
পাটিসাপটার রুটির তৈরির উপকরণঃ আতপ চালের গুঁড়া ১ কাপ
ময়দা আধা কাপ
কাঁচা সুজি ১/৪ কাপ
চিনি ১ টে চামচ
ম্যাঙ্গো ফ্লেভার্ড প্রিন্টেড পাটিসাপটা
সরিষার তেল প্রয়োজন মতো
লবণ স্বাদ মতো
কুসুম গরম পানি (মিডিয়াম পাতলা ব্যাটার করতে যতটুকু প্রয়োজন)
প্রিন্ট এর জন্য অরেন্জ, রেড,গ্রীন ফুড কালার ১/২ চা চামচ করে।
পাটিসাপটার রুটির তৈরির নিয়মঃ প্রথমে চালের গুঁড়া, ময়দা, সুজি, চিনি, লবণ দিয়ে এক সাথে মিশিয়ে অল্প অল্প করে কুসুম গরম পানি মিশিয়ে নিন। যেন ব্যাটারটা মিডিয়াম পাতলা হয়। এবার এই গোলানো ব্যাটার থেকে সামান্য পরিমাণ ব্যাটার আলাদা করে তিনটি পাত্রে নিয়ে ফুড কালার মিশিয়ে আধা ঘন্টা ঢেকে রাখুন।
আধা ঘন্টা পরে বেশি ঘন মনে হলে সামান্য কুসুম গরম পানি মিশিয়ে ব্যাটারটা পাতলা করে নিতে পারেন। এবার চুলায় মিডিয়াম হিটে ফ্রাইপ্যানে সরিষার তেল দিয়ে গরম করে চা চামচ দিয়ে প্যানের একেক স্থানে কালারিং ব্যাটার অল্প অল্প করে পছন্দমত শেপ করে দিন।
কয়েক সেকেন্ড পর এটার উপর দ্রুত সাদা ব্যাটারটা দিয়ে প্যানের হাতল ধরে দ্রুত ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটা পাতলা করে চারদিকে ছড়িয়ে দিন। কিছুক্ষণ পর রুটির এক সাইডে ম্যাঙ্গো ফিলিং দিয়ে সাবধানে স্প্যাচুলা দিয়ে ঘুরিয়ে রোল করে নিলেই তৈরি হয়ে যাবে ম্যাঙ্গো ফ্লেভার্ড প্রিন্টেড পাটিসাপটা।

