Homeউৎসবম্যাংগো পান্না কোট্টা

ম্যাংগো পান্না কোট্টা

ম্যাংগো পান্না কোট্টা

রেসিপি ও ছবিঃ হেলেনা পারভিন রুমা

উপকরণঃ পাকা আম ২ টি মাঝারি সাইজের
আগার আগার পাউডার ৪ চা চামচ (হালাল জিলেটিন অথবা চায়না গ্রাস ও ব্যবহার করতে পারেন)
ফুল ক্রিম দুধ ১ কাপ
ক্রিম ১ কাপ
চিনি ১/২ কাপ
ভ্যানিলা এসেন্স ২-৩ ফোঁটা

তৈরি করার নিয়মঃ প্রথমে আম ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে চিপে রস বের করে একটি চালনিতে ছেঁকে নিন। যাতে করে আমের আঁশ আলাদা হয়ে যায়। ২টি আম থেকে আমার ২ কাপ রস বের হয়েছে। একটি পাত্রে ২ চা চামচ আগার আগার পাউডার নিয়ে তাতে ২ চা-চামচের মতো গরম পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এবার এই মিশ্রণে আমের রস দিয়ে আবার ভালো করে মিশিয়ে চুলায় পাঁচ মিনিট জ্বাল দিন।

আমার আমগুলো অনেক মিষ্টি ছিল তাই কোন চিনি দেইনি। আপনাদের যদি মনে হয় আম কম মিষ্টি তাহলে স্বাদ অনুযায়ী চিনি দিতে পারবেন। এখন একটি সার্ভিং গ্লাসকে আড়াআড়ি ভাবে একটি বাটি অথবা পাউন্ড কেকের মোল্ডের ওপর বসিয়ে তারপর গ্লাসে আম এবং জেলাটিনের মিশ্রণটি একটি চামচ দিয়ে ধীরে ধীরে ঢালতে হবে।


তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন।

এই আস্থার জায়গা থেকেই আমাদের এই রেসিপি প্ল্যাটফর্মের পথচলা। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।

আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।

বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org


ঠিক এই অবস্থায় সার্ভিং গ্লাসটিকে দুই ঘণ্টার জন্য নরমাল ফ্রিজে রেখে দিতে হবে ভালোভাবে সেট হওয়ার জন্য। এবার সসপ্যানে দুধ নিয়ে চুলায় জ্বাল দিয়ে যখন দুধ ফুটতে শুরু করবে। তখন এতে ২ চা-চামচ আগার আগার পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে চিনি দিয়ে দিতে হবে যখন চিনি এবং আগার আগার পাউডার গলে গিয়ে ভালো করে দুধের সাথে মিশে যাবে তখন এতে ক্রিম দিতে হবে।

দুধ একটু ঘন হয়ে আসলে ভ্যানিলা এসেন্স দিয়ে একটু নেড়ে চুলা বন্ধ করে নামিয়ে একটু ঠান্ডা করে নিন। এখন নরমাল ফ্রিজে রাখা গ্লাস বের করে মোল্ড থেকে উঠিয়ে সোজা ভাবে রেখে গ্লাসে দুধ-ক্রিমের মিশ্রণটি ধীরে ধীরে ঢেলে গ্লাসটি আবার দুই ঘণ্টার জন্য নরমাল ফ্রিজে রেখে দিতে হবে ভালোভাবে সেট হওয়ার জন্য। দুই ঘন্টা পর গ্লাস নরমাল ফ্রিজ থেকে নামিয়ে উপরে কিছু আমের ছোট ছোট টুকরা দিয়ে পরিবেশন করুন মজাদার ম্যাংগো পান্না কোট্টা। এই পরিমাপে আমার মাঝারি তিন গ্লাস পান্না কোট্টা হয়েছে।

রেসিপি (www.Tayyib.org)
রেসিপি (www.Tayyib.org)http://recipe.tayyib.org
“রেসিপি” — তায়্যিব-এর একটি ভালোবাসার উদ্যোগ। খাবারের প্রতিটি গল্পই শুরু হয় মায়ের হাতের স্নেহমাখা স্বাদ থেকে, আর সেই স্বাদ ছড়িয়ে পড়ে ঘর থেকে ঘরে, দেশ থেকে বিদেশে, মানুষ থেকে মানুষের হৃদয়ে। আমাদের "রেসিপি" ওয়েবসাইট আজ বাংলাদেশের অন্যতম বৃহৎ ও সমৃদ্ধ রেসিপি প্ল্যাটফর্ম। দেশি ও প্রবাসি বাংলাদেশি রন্ধনশিল্পী, গৃহিণী, ফুড ব্লগার ও পেশাদার শেফ—সবাই মিলে এখানে তৈরি করছেন এক বিশাল রান্নার জগৎ। শুধু বাংলাদেশ নয়, আমাদের রেসিপির স্বাদ এখন ছড়িয়ে পড়েছে ভারত, নেপাল, মালয়েশিয়া, কাতার, দুবাই, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ পৃথিবীর নানা প্রান্তের রান্নাঘরে। যেখানেই বাঙালির রান্নাঘর — সেখানেই “রেসিপি”-এর উপস্থিতি। রান্না শুধু খাবার নয়—এটা স্মৃতি, ঐতিহ্য, এবং ভালোবাসার ভাষা। আর আমরা সেই ভাষা নিইয়ে যাচ্ছি বিশ্বের প্রতিটি বাঙালি হৃদয়ে। “রেসিপি” — আপনার রান্নার সাথী, আপনার স্বাদের পরিবার।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular