মেয়নিজ
রেসিপি ও ছবিঃ ফারহানা শারমিন তৃষা
উপকরণঃ ডিম (রুম টেম্পারেচার) ২ টি
লেবুর রস ১ টে চামচ
চিনি ১/২ চা চামচ
লবণ স্বাদমতো
গোল মরিচ স্বাদমতো
ভিনেগার ১ চা চামচ
সাদা সরিষা বাটা ১ টে চামচ
ভেজিটেবল অয়েল ২ টে চামচ
তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন। “তায়্যিব” থেকে আমাদের রেসিপি প্ল্যাটফর্মের পথচলা শুরু হয়েছে। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।
আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।
বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org
তৈরি করার নিয়মঃ দুই বা তিন ভাবে ঘরেই মেয়নিজ বানানো যায়। অর্থাৎ হ্যান্ড হুইস্ক-এর সাহায্যে, হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে বা ইলেক্ট্রিক বিটারের সাহায্যে। আমি ব্লেন্ডার দিয়ে বানিয়েছি কারণ এটিতে খুব জলদি বানানো যায়।
ব্লেন্ডার জগে ভিনেগার বাদে বাকি সব উপকরণগুলো রেখে ব্লেন্ড করে নিন। উপকরণের ঘনত্ব যখন ফোমের মতো হবে তখন ভিনেগার দিয়ে পুনরায় ক্রিমি এবং লাইট কন্সিস্টেন্সি আসা পর্যন্ত ব্লেন্ড করে নিলেই হয়ে যাবে পারফেক্ট মেয়নিজ।
