বারবিকিউ চিকেন
রেসিপি ও ছবিঃ হেলেনা পারভিন রুমা
উপকরণঃ মুরগি ১ কেজি ওজনের ২টি (পছন্দ মতো টুকরা করে কাটা)
মেরিনেশানের উপকরণঃ আদা বাটা ২ চা চামচ
রসুন বাটা ২ চা চামচ
লাল মরিচের গুঁড়া ২ চা চামচ
সরিষা ভেজে গুঁড়া করা ২ চা চামচ
গোলমরিচের গুঁড়া ১ চা চামচ
ধনে গুঁড়া ১ চা চামচ
জিরার গুঁড়া ১ চা চামচ
ওয়েস্টার সস ৩ টে চামচ
সয়াসস ৩ টে চামচ
টমেটোর সস ৪ টে চামচ
বারবিকিউ সস ১/২ কাপ
সরিষার তেল ১/২ কাপ
চিনি ১ চা চামচ
লবণ (পরিমাণ মত) ও (তবে খেয়াল রাখতে হবে সসগুলোতেও লবণ থাকে)
আরও নিয়েছিঃ ভাজার জন্য সয়াবিন তেল ২ টে চামচ
তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন।
এই আস্থার জায়গা থেকেই আমাদের এই রেসিপি প্ল্যাটফর্মের পথচলা। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।
আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।
বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org
রান্না করার নিয়মঃ প্রথমে মুরগির টুকরাগুলো কেটে মাঝখানে মাঝখানে ছুরি দিয়ে দাগ কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এবার টুকরাগুলো ট্যিসু পেপার বা নরম তোয়ালের উপর রেখে পানি শুকিয়ে নিন। একটি পাত্রে মেরিনেশানের সব উপকরণ এক সঙ্গে মিশিয়ে মুরগির টুকরাগুলো দিয়ে মিনিমাম ৩-৪ ঘন্টা মেরিনেট করতে হবে। আমি সারা রাত মেরিনেট করি এতে করে মসলাগুলো চিকেনের ভিতর পর্যন্ত যায়।
এবার একটি ফ্রাই প্যানে তেল গরম করে মুরগির টুকরাগুলো ঢেকে ৮-১০ মিনিট ভাজতে হবে। তারপর ঢাকনা খুলে টুকরাগুলো উলটিয়ে ভাজতে হবে একটু পোড়া পোড়া করে। হয়ে গেলে নামিয়ে ফেলতে হবে। এবার গরম গরম বারবিকিউ চিকেন পরিবেশন করুন। বারবিকিউ সস, সালাদ, রুটি, পরোটা অথবা নানের সাথে।
নোটসঃ
* মুরগির টুকরা অনুযায়ী মসলা কম বা বেশি হতে পারে।
* ওভেনে করলে ১৮০ ডিগ্রি সে. প্রি-হিটেড ওভেনে ২৫-৩০ মিনিট বেক করতে পারেন অথবা শিকে গেঁথে আগুনে / বারবিকিউ চুলায় পোড়াতে পারেন।
