Homeউৎসবফুলঝুড়ি

ফুলঝুড়ি

ফুলঝুড়ি

রেসিপি ও ছবি: রুশনা চৌধুরী

উপকরণঃ ময়দা ১ কাপ
চালের গুঁড়া ১/২ কাপ
চিনি ১/২ কাপ
তরল দুধ ১ কাপ
ডিম ১টি
লবণ ১/২ চা চামচ
পানি (ব্যাটারের ঘনত্ব অনুযায়ী) পরিমাণ মতো
সরিষা তেল পরিমাণ মতো
খাবার রঙঃ প্রয়োজন মতো (ঐচ্ছিক)
ছাঁচ ১টি


তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন। “তায়্যিব” থেকে আমাদের রেসিপি প্ল্যাটফর্মের পথচলা শুরু হয়েছে। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।

আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।

বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org


তৈরি করার নিয়মঃ প্রথমে বড় বাটিতে ময়দা, চালের গুঁড়া, চিনি ও লবণ নিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। তারপর এতে ডিম, তরল দুধ এবং প্রয়োজন মতো পানি মিশিয়ে একটি মসৃণ ব্যাটার তৈরি করুন। গোলাটি খুব বেশি ঘন বা একদম পাতলা হবে না। ব্যাটার তৈরি হয়ে গেলে কিছুক্ষণ ঢেকে রাখুন।

চুলায় একটি গভীর কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে সরিষা তেল দিয়ে গরম করুন। এবার পিঠার ছাঁচটি গরম সরিষা তেলের মধ্যে ডুবিয়ে রাখুন। মনে রাখবেন, ছাঁচটি ভালোভাবে গরম হওয়া খুব জরুরি। অন্যথায় পিঠা ছাঁচে আটকে যাবে। ছাঁচটি গরম হলে তেল থেকে উঠিয়ে নিয়ে সাথে সাথে ব্যাটারের বাটিতে চুবিয়ে নিন। খেয়াল রাখবেন ব্যাটার যেন ছাঁচের ওপরের দিক পর্যন্ত না যায়, শুধু নক্সা করা অংশটুকুতে ব্যাটার লাগাবেন।

এবার ব্যাটার লাগানো ছাঁচটি গরম সরিষা তেলের ভেতরে ডুবিয়ে হালকা নাড়া দিন। দেখবেন পিঠাটি ছাঁচ থেকে খুলে সরিষা তেলের মধ্যে পড়ে যাচ্ছে। পিঠাটি হালকা বাদামি রঙ ধারণ করলে সরিষা তেলের থেকে তুলে নিন। পিঠাগুলো ভাজা হয়ে গেলে টিস্যু পেপারের ওপর রাখুন। এতে বাড়তি সরিষা তেল শুষে নেবে। তৈরি হয়ে গেল মজাদার ও মচমচে ফুলঝুরি পিঠা।

কিছু জরুরি টিপস

** প্রতিবার পিঠা বানানোর আগে ব্যাটারটি চামচ দিয়ে ভালো করে নেড়ে নেবেন। এতে নিচে চালের গুঁড়া জমে থাকবে না।

** প্রতিবার পিঠা ছাড়ার আগে ছাঁচটি বারবার গরম সরিষা তেলের মধ্যে ডুবিয়ে নিতে হয়। ছাঁচ ঠিকমতো গরম না হলে পিঠা ছাঁচ থেকে সহজে ছাড়বে না।

রেসিপি (www.Tayyib.org)
রেসিপি (www.Tayyib.org)http://recipe.tayyib.org
“রেসিপি” — তায়্যিব-এর একটি ভালোবাসার উদ্যোগ। খাবারের প্রতিটি গল্পই শুরু হয় মায়ের হাতের স্নেহমাখা স্বাদ থেকে, আর সেই স্বাদ ছড়িয়ে পড়ে ঘর থেকে ঘরে, দেশ থেকে বিদেশে, মানুষ থেকে মানুষের হৃদয়ে। আমাদের "রেসিপি" ওয়েবসাইট আজ বাংলাদেশের অন্যতম বৃহৎ ও সমৃদ্ধ রেসিপি প্ল্যাটফর্ম। দেশি ও প্রবাসি বাংলাদেশি রন্ধনশিল্পী, গৃহিণী, ফুড ব্লগার ও পেশাদার শেফ—সবাই মিলে এখানে তৈরি করছেন এক বিশাল রান্নার জগৎ। শুধু বাংলাদেশ নয়, আমাদের রেসিপির স্বাদ এখন ছড়িয়ে পড়েছে ভারত, নেপাল, মালয়েশিয়া, কাতার, দুবাই, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ পৃথিবীর নানা প্রান্তের রান্নাঘরে। যেখানেই বাঙালির রান্নাঘর — সেখানেই “রেসিপি”-এর উপস্থিতি। রান্না শুধু খাবার নয়—এটা স্মৃতি, ঐতিহ্য, এবং ভালোবাসার ভাষা। আর আমরা সেই ভাষা নিইয়ে যাচ্ছি বিশ্বের প্রতিটি বাঙালি হৃদয়ে। “রেসিপি” — আপনার রান্নার সাথী, আপনার স্বাদের পরিবার।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular