প্রণ মোমো
রেসিপি ও ছবিঃ রাফিয়া মোর্তুজা
উপকরণঃ চিংড়ি (কুচো) ২৫০ গ্রাম
পেঁয়াজ ১০০ গ্রাম
ময়দা দেড় কাপ
সোয়া সস (থিন) ৩ টে চামচ
টেস্টিং সল্ট ১/৪ চা চামুচ
লবণ স্বাদ অনুযায়ী
তৈরি করার নিয়মঃ প্রথমে পাত্রে ময়দা ও পানি দিয়ে চুলায় বসিয়ে দিন। ময়দা সিদ্ধ হয়ে গেলে চুলা থেকে নামিয়ে মেখে নিন। চিংড়ি নিয়ে এর সাথে পেঁয়াজ কুচি, সয়া সস, লবণ ও টেস্টিং সল্ট দিয়ে মিশিয়ে নিন৷ মোমো স্টিমারে পানি দিয়ে চুলায় বসিয়ে দিন।
এবার তৈরি করা ডো থেকে ছোট ছোট করে ময়দার খণ্ড নিয়ে পাতলা করে বেলে নিন। এর মধ্যে চিংড়ির পুর ঢুকিয়ে চার কোনা একসাথে মুড়ে শাড়ির কুচি দেয়ার মতো করে কিছুটা ঘুরিয়ে দিন। স্টিমারে ২০-২৫ মিনিট স্টিম করে নিন। ব্যস সসের সাথে পরিবেশন করুন।

