পাউরুটির সমুসা
রেসিপি ও ছবিঃ আমেনা আনার
উপকরণঃ পাউরুটি (চারদিকের বাদামী অংশগুলো কেটে নেওয়া) প্রয়োজন মতো
ময়দা (অল্প পানি দিয়ে গুলে নিন) ১/৪ কাপ
তেল ভাজার জন্য
কোটিং-এর উপকরণঃ ব্রেড ক্রাম্ব প্রয়োজন মতো
ডিম (ফেটানো) ২ টি
কিমার উপকরণঃ মুরগির কিমা ১কাপ
পেঁয়াজ মিহি কুচি ২টি
কাঁচামরিচ কুচি ২-৩ টি
আদা বাটা ও রসুন বাটা ১ চামচ করে
লবণ পরিমাণ মতো
হলুদ গুঁড়া ১/২ চা চামচ থেকে কম
মরিচ গুঁড়া ১/২ চা চামচ থেকে কম
ধনিয়া গুঁড়া ১/২ চা চামচ থেকে কম
জিরা গুঁড়া (ভাজা) ১/২ চা চামচ
টমেটো সস ২ টে চামচ
তেল রান্নার জন্য
ধনেপাতা কুচি পরিমাণ মতো
কিমা রান্নাঃ চুলায় প্যানে বসিয়ে তেল দিয়ে গরম করে পেঁয়াজ কুচি দিয়ে কয়েক সেকেন্ড নেড়ে আদা বাটা ও রসূন বাটা দিয়ে বাকি মসলা ও লবণ দিয়ে একটু কষিয়ে কিমা দিয়ে মাঝারি আঁচে নেড়ে ৫-৬ মিনিট রান্না করুন। এবার টমেটো সস দিয়ে নেড়ে মিশিয়ে নিন। নামিয়ে নেওয়ার আগে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিন।
তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন।
এই আস্থার জায়গা থেকেই আমাদের এই রেসিপি প্ল্যাটফর্মের পথচলা। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।
আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।
বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org
সমুসা তৈরিঃ পাউরুটির স্লাইস নিয়ে চারদিকের বাদামি অংশ কেটে রুটির বেলার বেলুন দিয়ে পাতলা করে বেলে নিন। বেলা রুটির মাঝখানে এক চামচ মতো পুর দিন। তারপর কোনকোনি করে এক পাশের ধারে ময়দার গোলা লাগিয়ে ভাজ ভাল করে চেপে সিল করে নিন। এভাবে সবগুলো তৈরি করে নিন। এবার ডিমে ডুবিয়ে, ব্রেড ক্রম্বে কোটিং করে ফ্রিজে রাখুন। জমে গেলে জিপ লক ব্যাগে ভরে রেখে দিন।
এবার কড়াইতে তেল গরম করে মাঝারি আঁচে রেখে সমুসা দিয়ে ২-৩ মিনিট মতো ভেজে উলটে দিন। অন্য পাশ ভেজে হালকা বাদামি হলে টিস্যুর উপর তুলে নিন। সবশেষে গরম গরম পরিবেশন করুন।
