নুটেলা পপসিকেল
রেসিপি ও ছবিঃ রুশনা চৌধুরী
উপকরণঃ তরল দুধ ১ কাপ
হেভি হুইপিং ক্রিম ২ কাপ
নুটেলা ৫-৬ টে চামচ
সাদা চকোলেট (সাজানোর জন্য) ২ টে চামচ
তৈরি করার নিয়মঃ প্রথমে মাইক্রোওয়েভ বাটিতে দুধ, ক্রিম এবং নুটেলা এক সাথে রেখে ভালোভাবে মিশিয়ে নিন। তারপর মিশ্রণটি মাইক্রোওয়েভে ১ থেকে ২ মিনিট গরম করুন। যাতে নুটেলা পুরোপুরি গলে যায়। প্রতি ৩০ সেকেন্ড পরপর বের করে মিশ্রণটি একবার নেড়ে দেবেন। মিশ্রণটি তৈরি হয়ে গেলে আপনার পছন্দের আইস পপ বা আইসক্রিমের মোল্ডে ঢেলে নিন।
তায়্যিব (TAYYIB) মানেই খাঁটি, পবিত্র ও হালাল। “তায়্যিব” এটি আপনার আস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম। তায়্যিব-এ আপনি কেনাকাটা, বিভিন্ন তথ্য ও বিভিন্ন সেবা পাবেন। “তায়্যিব” থেকে আমাদের রেসিপি প্ল্যাটফর্মের পথচলা শুরু হয়েছে। আমরা বিশ্বাস করি, পবিত্র ও হালাল জীবনযাপনের মূল ভিত্তি হলো আমাদের প্রতিদিনের খাবার। তাই আপনার রান্নাঘরকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ এবং আনন্দময় করে তুলতেই আমরা নিয়ে এসেছি “তায়্যিব রেসিপি“।
আমাদের সেবা ও বিভাগঃ বাংলাদেশ (স্থাপনা/দেশ–বিষয়ক তথ্য), খাঁটি (ভেজালমুক্ত ও প্রাকৃতিক পণ্য), বাগান (চারা, বীজ ও প্রাকৃতিক চাষ সামগ্রী), রেসিপি (ঘরোয়া/ঐতিহ্যবাহী রান্না), সাহিত্য (গল্প, কবিতা, প্রবন্ধ), প্রিন্ট (প্রিমিয়াম প্রিন্টিং ও দ্রুত হোম ডেলিভারি), ইসলাম (ইসলামিক জ্ঞান) ইত্যাদি। আপনাকে বিভিন্ন উন্নত সেবা দেওয়ার জন্য আমাদের নতুন ওয়েবসাইট তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে।
বিস্তারিত জানতে ভিজিট করুন www.tayyib.org
এবার মোল্ডগুলো ফ্রিজে রেখে দিন। ৩ থেকে ৪ ঘণ্টা অথবা সারারাত জমিয়ে নিন। যাতে পপসিকেলগুলো ভালোভাবে সেট হয়। জমে গেলে মোল্ড থেকে বের করে নিন এবং ওপরে সাদা চকোলেট ছড়িয়ে দিয়ে পরিবেশন করুন দারুণ মজাদার এই নুটেলা পপসিকেল।

