Home উৎসব নারকেলের সাদা নাড়ু

নারকেলের সাদা নাড়ু

========================================================

TAYYIB-তায়্যিব” একটি বহুমুখী অনলাইন প্ল্যাটফর্ম যা বিশুদ্ধতা, আস্থা ও নির্ভরযোগ্যতার প্রতীক। “তায়্যিব” শব্দটি আরবি, অর্থ— ভালো, খাঁটি, পবিত্র, বিশুদ্ধ, সুন্দর ও হালাল। আমরা বিশ্বাস করি—খাঁটি চিন্তা, বিশুদ্ধ খাদ্য ও নির্ভরযোগ্য তথ্যই সুন্দর সমাজ গড়ে তোলে।

তায়্যিব কেবল একটি ওয়েবসাইট নয়। এটি আপনার প্রতিদিনের জীবনকে সহজ, সুন্দর ও পরিপূর্ণ করতে গড়ে ওঠা একটি বিশ্বস্ত ডিজিটাল প্ল্যাটফর্ম ও কমিউনিটি—যেখানে একসাথে আছে তথ্য, জ্ঞান, সেবা ও খাঁটি পণ্য।

আমাদের প্রধান ওয়েবসাইট “www.tayyib.org-এ প্রবেশ করলে আপনি বিভিন্ন ওয়েবসাইটের লোগো দেখতে পাবেন। প্রতিটি লোগোতে ক্লিক করে আপনি সহজেই বিভিন্ন ধরণের কেনাকাটা করতে পারবেন এবং প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন।

আমাদের ওয়েবসাইট ঘুরে দেখার আমন্ত্রণ রইল। এতে আপনার প্রয়োজনের সময় সঠিক সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। ধন্যবাদ।

========================================================

নারকেলের সাদা নাড়ু

রেসিপি ও ছবিঃ হেলেনা পারভিন রুমা

উপকরণঃ কোরানো নারকেল (মিহি করে) ২ কাপ
গাওয়া ঘি ১ চা চামচ
এলাচ (একটু থেতো করে নেয়া) ২ টা
তেজপাতা ১ টা
চিনি ১ কাপ
দুধ অথবা পানি ৩ টে চামচ

তৈরি করার নিয়মঃ প্রথমে ননস্টিক প্যানে একদম অল্প আঁচে গাওয়া ঘি গরম করে এতে এলাচ এবং তেজপাতা দিয়ে একটু ভেজে কোরানো নারকেল দিয়ে ৪-৫ মিনিট ভেজে নারকেলের পানি শুকিয়ে নিন। এখন অন্য আরেকটি প্যানে চিনি ও দুধ নিয়ে মিডিয়াম আঁচে জ্বাল দিয়ে যখন সিরা একটু আঠালো হয়ে এক তার হবে তখন ভেজে রাখা নারকেল দিয়ে সিরার সাথে মিশিয়ে অল্প আঁচে ভাজতে হবে। যখন আঠালো হয়ে আসবে তখন তেজপাতা এবং এলাচ উঠিয়ে নিয়ে পাত্রে ঢেলে রেখে একটু ঠান্ডা করে কিছুটা মিশ্রণ হাতে নিয়ে গোল শেইপ করে এভাবে সবগুলো নাড়ু বানিয়ে নিন। এই পরিমাপে আমার মিডিয়াম সাইজের ১২টা নাড়ু হয়েছে।

নোটসঃ
* আস্ত এলাচের পরিবর্তে এলাচ গুঁড়া ব্যবহার করতে পারেন।
* সিরায় দুধের পরিবর্তে পানি ব্যবহার করতে পারেন।
* এই লাড্ডু এয়ার টাইট বয়ামে করে ১ মাসের মতো সংরক্ষণ করতে পারেন।

Previous articleথাই কোকোনাট জেলো পুডিং
Next articleসাগুর বরফি
রেসিপি (www.Tayyib.org)
“রেসিপি” — তায়্যিব-এর একটি ভালোবাসার উদ্যোগ। খাবারের প্রতিটি গল্পই শুরু হয় মায়ের হাতের স্নেহমাখা স্বাদ থেকে, আর সেই স্বাদ ছড়িয়ে পড়ে ঘর থেকে ঘরে, দেশ থেকে বিদেশে, মানুষ থেকে মানুষের হৃদয়ে। আমাদের "রেসিপি" ওয়েবসাইট আজ বাংলাদেশের অন্যতম বৃহৎ ও সমৃদ্ধ রেসিপি প্ল্যাটফর্ম। দেশি ও প্রবাসি বাংলাদেশি রন্ধনশিল্পী, গৃহিণী, ফুড ব্লগার ও পেশাদার শেফ—সবাই মিলে এখানে তৈরি করছেন এক বিশাল রান্নার জগৎ। শুধু বাংলাদেশ নয়, আমাদের রেসিপির স্বাদ এখন ছড়িয়ে পড়েছে ভারত, নেপাল, মালয়েশিয়া, কাতার, দুবাই, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ পৃথিবীর নানা প্রান্তের রান্নাঘরে। যেখানেই বাঙালির রান্নাঘর — সেখানেই “রেসিপি”-এর উপস্থিতি। রান্না শুধু খাবার নয়—এটা স্মৃতি, ঐতিহ্য, এবং ভালোবাসার ভাষা। আর আমরা সেই ভাষা নিইয়ে যাচ্ছি বিশ্বের প্রতিটি বাঙালি হৃদয়ে। “রেসিপি” — আপনার রান্নার সাথী, আপনার স্বাদের পরিবার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here